1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ বিমানে নয়, কাতার আমীরের পাঠানো  একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী, ও বিএনপি,র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাংলাদেশ বিমানে নয়, কাতার আমীরের পাঠানো  একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী, ও বিএনপি,র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। কাতারের আমীরের সৌজন্যে প্রাপ্ত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সময়সূচি:
৫ মে ২০২৫, সোমবার, লন্ডন থেকে বিশেষ এই বিমানে দেশের উদ্দেশে যাত্রা করবেন।

৬ মে ২০২৫, মঙ্গলবার, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শনিবার, মে ৩, ২০২৫, সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেত্রী ফিরে আসবেন, এটা আমাদের কাছে শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি আবেগ, ভালোবাসা।

দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজ তাঁর ফিরে আসার খবরে উৎসাহিত ও উজ্জীবিত। তাঁকে যথাযোগ্য অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে যেন নেত্রীর আগমনে সাধারণ জনগণও শৃঙ্খলার মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের বার্তা:
“অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে অভ্যর্থনা জানাবেন।

আমরা যেটা বলেছি, একহাতে জাতীয় পতাকা এবং আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।