1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার কৈয়া বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি ভরাট করে অবৈধ দখলে নিয়েছে একটি চক্র। পানি উন্নয়বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে তাদের দখল বাণিজ্য।

এমনকি অন্যের জমিতে থাকা ঘর ও মালামাল লুট করে নিয়েছে চক্রটি। এঘটনায় খুলনা পানি উন্নয়ন বোর্ড হরিণটানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই চক্রটি একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দেয় বলে ভুক্তভোগীরা জানায়।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত লিখিতি অভিযোগে বলা হয় “খুলনা পানি উন্নয়ন শাখা-১, বাপাউবো, খুলনার আওতাধীন ও হরিণটানা থানাধীন পোল্ডার ২৮/২ এর কৈয়া বাজার পানি ব্যবস্থাপনা কমিটির অফিস সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে কে বা কারা অবৈধভাবে বালি দিয়ে ভরাট পূর্বক দখল করার পায়তারা করছে। যা সরকারি সম্পত্তি জবর দখলের সামিল এবং আইনতঃ দণ্ডনীয় অপরাধ।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানাযায়, হরিণটানা থানাধীন কৈয়া বাজার পানি অফিসের নিকটে পানি উন্নয়ন বোর্ডের ফাঁকা জমিতে পাইলিং করে অবৈধভাবে বালি ভরাট করা হয়েছে। একই এলাকার শেখ মিজান ওরফে নিঝুম (৩৬) ও মিরাজুল ওরফে মিরাজ (৩৫) জায়গাটি তাদের দখলে নিয়েছেন।

গত ১মে থেকে তারা ওই স্থানে বালি ভরাট করছেন। ওই দিন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের এই কাজে বিরত থাকতে বলেন। কিন্তু তার সেটা অমান্য করে ৩ রা মে শনিবারও সেখানে বালি ভরাট করেন। এমনকি অন্যের জমিতে থাকা ঘর-রান্না ঘর তারা ভাংচুর চালিয়ে ইট ও ঘরে থাকা মালামাল লুট করেছে।

এঘটনায় ভুক্তাভোগি জমির মালিক হরিণটানা থানায় একটি জিডি করেছেন (যার নং-১১৪, তারিখঃ ০৩/০৫/২০২৫)।
ভুক্তভোগীরা আরও জানা যায়, কৈয়া বাজার ও সংশ্লিষ্ট আশপাশ এলাকায় অবৈধ দখল বানিজ্যের সাথে জড়িত নিঝুম ও মিরাজ নামের দুইজন ব্যাক্তি বিএনপি নেতা হিসেবে নিজেদের পরিচয় দেন।

চক্রের একাধিক সদস্যরা খাস জমি দখল, মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়িত।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা জানান, এবিষয়ে খোঁজ নিতে বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ খায়রুল বাশার জানান, ভুক্তভোগী এক জমির মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।