1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দেশ ও জনগণের পক্ষে কথা বলে - অধ্যাপক নার্গিস বেগম - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দেশ ও জনগণের পক্ষে কথা বলে – অধ্যাপক নার্গিস বেগম

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আমাদের লড়াই একটি গণতাান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। যে সরকার জনগণের সকল মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিষ্কন্ঠক রাখতে পারবে।

সেই লক্ষ্য পূরণে বিএনপি চায় আগামী দিনে সকলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হোক। সেই লক্ষ্যকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। এ থেকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার যশোর সদর উপজেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপশহর ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তখনই শ্রমিকের সকল যৌক্তিত দাবি পূরণ হয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। সে চেতনাবোধ থেকে বিএনপি সব সময় শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে অবস্থান নিয়েছে।

আর ফ্যাসিস্ট সরকার বিগত দিনে নিজের পরিবার এবং দলের স্বার্থকে প্রধান্য দিয়ে শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে।তিনি বলেন, বিএনপি কোন সন্ত্রাসী কিংবা নিশিরাতের সংগঠন নয়। বিএনপি দেশ ও জনগণের পক্ষে কথা বলে। বিএনপি জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সে কারণে আগামী দিনে জনগণ মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য বিএনপির আন্দোলনে চলমান। সেই লক্ষ্যে আমরা সকলেই অচিবল থেকে জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে সক্ষম হবো ইনশা আল্লাহ।সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আশরাফুজ্জামান মিঠু।

সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।