1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু: মৌসুমের শুরুতেই বাজারে দেশি জাতের আম - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু: মৌসুমের শুরুতেই বাজারে দেশি জাতের আম

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার||প্রথমদিনেই আমের কেজি ৬০-৭০ টাকা, ৪০০ কোটি টাকার লক্ষ্যে বাণিজ্য শুরু অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো সাতক্ষীরায় আম সংগ্রহ।

সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার (৫ মে) থেকে জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপ খাসসহ দেশীয় জাতের সুস্বাদু আম।

সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের চাষি বিল্লাল হোসেনের বাগান থেকে আম সংগ্রহের মধ্য দিয়ে এ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রথমদিনেই বাজারে আম বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬০-৭০ টাকায়। ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বাজার। পর্যায়ক্রমে হিমসাগর, ল্যাংড়া এবং আম্রপালি জাতের আমও বাজারে আসবে নির্ধারিত সময় অনুযায়ী।

বছরে লক্ষ্যমাত্রা ৬২ হাজার ৮০০ মেট্রিক টন
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় প্রায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে গড়ে উঠেছে ৫ হাজারেরও বেশি আম বাগান। চাষির সংখ্যা প্রায় ১৩ হাজার। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন, যার বাজারমূল্য আনুমানিক ৪০০ কোটি টাকা।

তবে আম সংগ্রহ শুরুর সঙ্গে সঙ্গে বাজার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, জেলায় একটি মাত্র বড় বাজার থাকায় সবাইকে সেখানেই আম বিক্রি করতে হয়। সেখানে সিন্ডিকেটের দৌরাত্ম্য থাকায় কৃষক ও ব্যবসায়ী উভয়ই ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা দাবি জানান, জেলার বিভিন্ন স্থানে একাধিক বাজার চালু করা হোক এবং খোলা মাঠে ভ্রাম্যমাণ পাইকারি বাজারের ব্যবস্থা করা হোক, যাতে প্রতিযোগিতার মাধ্যমে ভালো দাম পাওয়া যায়।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, “সাতক্ষীরার আমই দেশের বাজারে সবচেয়ে আগে পাকে এবং এর স্বাদ অতুলনীয়। ফলে চাহিদাও অনেক বেশি।”

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “আমে কেমিক্যাল ব্যবহার একেবারেই নিষিদ্ধ। এ বিষয়ে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। পাশাপাশি সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে।”

গত ৩০ এপ্রিল জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা ও আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়।

৫ মে: গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখী
২০ মে: হিমসাগর
২৭ মে: ল্যাংড়া
৫ জুন: আম্রপালি

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।