1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সরকারি গাছ কর্তন এবং কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে দু'জনের জরিমানা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে সরকারি গাছ কর্তন এবং কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে দু’জনের জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||কেশবপুরে সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও ভালুকঘর বাজার সংলগ্ন রাশেদ স’মিলের স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম-কে ১০’হাজার টাকা এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রনজিত দত্ত (৭১)-কে ৫০’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ মে-২৫) দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকঘর গ্রামের জবেদ আলীর ছেলে রাশেদ গাজী (৩৬) সরকারি রাস্তার গাছ কর্তন করেছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভালুকঘর গ্রামের জবেদ আলীর ছেলে রাশেদ গাজী (৩৬) কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এ ১০’হাজার টাকা জরিমানা এবং কর্তন করা গাছ জব্দ করেছে।
একই অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে চাঁদড়া গ্রামের মৃত সুধাংশু দত্তের ছেলে রনজিত দত্ত (৭১)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী-কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সাগরদাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল কবির টিপু। থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে রাশেদ গাজীকে ১০ হাৃজার এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রনজিত দত্ত-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।