1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের হানা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা লুট  - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের হানা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা লুট 

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২১০ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার||সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অসুস্থতার সুযোগে দুর্ধর্ষ চোরচক্র রাতের অন্ধকারে ঘরে হানা দিয়ে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, বাড়ির মালিক মাওলানা শাহাবাজ আলী শেখ মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় বাড়িতে ছিলেন তাঁর ছেলে মেহেদী হাসান শিমুল ও পুত্রবধূ।

তাঁরা বাবার কক্ষ তালাবদ্ধ রেখে পাশের কক্ষে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘুমিয়ে পড়েন। বুধবার(৭ মে) ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতেই তাঁদের চোখে পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। ঘরের জামাকাপড় আঙ্গিনায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাদের বাবার শয়নকক্ষে গিয়ে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ভাংচুর করা-জামাকাপড় ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়ানো। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে রক্ষিত প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা এবং মূল্যবান কাগজপত্রসহ সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরচক্র পরিকল্পিতভাবে বাড়ির মালিকের অসুস্থতার সুযোগ নিয়েছে।

ধারণা করা হচ্ছে, চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সদস্যদের অচেতন করে তারা প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে এবং জানালার গ্রিল খুলে ভেতরে ঢুকে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে চলে যায়।ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।