1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে নগরীর শিববাড়িতে ব্লকেড ও অবস্থান কর্মসূচি - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নগরীর শিববাড়িতে ব্লকেড ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ক্যানসার আওয়ামী লীগ, ব্যান ব্যান আওয়ামী লীগ, আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এমন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে খুলনার শিব বাড়ির মোড়।

শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর থেকে খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্য রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন এ বিক্ষোভ করেন। বৈশাখের তপ্ত রোদ উপেক্ষা করে এতে যোগ দেন নানা শ্রেণি পেশার মানুষ।

শিববাড়ির বিক্ষোভ শেষে মিছিল নিয়ে ময়লাপোতার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান।
শিববাড়ির মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হওয়ায় খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ি থেকে সোনাডাঙ্গা, ময়লাপোতা, রূপসা সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এনসিপি (জাতীয় নাগরিক কমিটি) সংগঠক আহম্মদ হামীম রাহাত বলেন, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে।

বারবার দাবি জানানোর পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সাধারণ মানুষ দলটিকে রাজনীতিতে আর দেখতে চায় না। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ করেই এ আন্দোলন থামকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬টি বছর সাধারণ মানুষের ওপর অমানবিক জুলুম নির্যাতন করেছেন। তার দল আওয়ামী লীগ খুনের রাজত্ব করেছে। জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। এরপরও এ দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, আওয়ামী লীগ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতন, দুর্নীতি লুটপাট ও তাদের অন্যায় অপকর্মের খতিয়ান জাতির জানা আছে। এ দলটি নিষিদ্ধ এখন সময়ের দাবি।
এ সময় বক্তব্য রাখেন এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার আহ্বায়ক আল শাহরিয়ার, ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি মাহাদী হাসান মুন্না, রেড জুলাই এর বিভাগীয় আহ্বায়ক মো.তারেক, জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুশফিকার সামস মেনান, জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা সদস্য ফরিদ আহমেদ পাঠান, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক কমিটির খানজাহান আলী থানা সদস্য জায়েদুর রহমান প্রিন্স।

এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার মূখপাত্র মিরাজুল ইসলাম ইমন, ইসলামী ছাত্র শিবিরের কমার্স কলেজ শাখার তারেক রহমান, স্নীগ্ধা সুলতানা মুন্নী,তামান্না সুলতানা, আখী রায়,উম্মে হুরায়রা নুসরাত, নাবা আক্তার শারমিন, মায়মুনা আক্তার পাপীয়া, রাবেয়া সুলতানা রেখা, রুমি রহমান ও রোদেলা আক্তার রেশমি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।