1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নানা আয়োজনে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির বার্ষিক পুনর্মিলন ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নানা আয়োজনে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির বার্ষিক পুনর্মিলন ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩০৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||দিনভর নানান আয়োজনে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির বার্ষিক পুনর্মিলন ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটার মাথাভাঙ্গা রিভারভিউ ইকোপার্কে আজ শুক্রবার (০৯ মে) সকাল থেকে আলোচনা সভা, লটারী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুঁইজ প্রতিযোগিতার মাধ্যমে আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তারা, কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা অবহেলিত জনপদ দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের নদীশাসন ব্যবস্থার মাধ্যমে টেকসই সংস্কার ও নির্মাণ, বিধ্বস্ত সড়ক সংস্কার, শিক্ষা-স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির উপদেষ্টা কুয়েটের প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, বিশিষ্ট ব্যবসায়ী মো. আসমাউল হোসাইন সোহাগ, জেলা প্রশাসনের কর্মকর্তা মো. আলিমুল কবীর ও বিশিষ্ট ব্যবসায়ী ভীষ্মদেব মন্ডল।

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি আলহাজ্ব মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. মঞ্জুর আলম নান্নু, সাবেক ইউপি সদস্য জিএম সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এসএম আব্দুর রউফ ফারুকী টোটন, দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু হরষিত কুমার মন্ডল, ইউপি সদস্য ওসমান গণি খোকন, গোলাম কিবরিয়া, জিএম রেজাউল ইসলাম ও মো. কহিনুর ইসলাম, সমিতির সিনিয়র সহ-সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ্ মোস্তফা, সহ-সভাপতি মো. ইমরান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ও মলয় সরকার, কোষাধ্যক্ষ হাফেজ মজিবুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক ধীমান সরকার, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান মাহমুদ হেলাল, সহ-কোষাধ্যক্ষ মিলন হোসেন, সহ-প্রচার সম্পাদক মাধব বিশ্বাস, নির্বাহী সদস্য আমীর হামজা, সাইদুর রহমান সাইদ, মো. সাব্বির হোসেন ও মো. আইয়ুব আলী প্রমুখ।

ইসলামি গজল, কবিতা ও গান পরিবেশন করেন সংগীত শিল্পী হাফেজ আব্দুর রউফ, হাফেজ মোজাহিদুল ইসলাম ও জুবায়ের হোসেনসহ অনেকে।।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।