1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খালিশপুরে শহীদ মিনারের জমি দখল; ভিডিও করায় বিএনপি নেতা পরিচয়ে সাংবাদিকদের উপর হামলা - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খালিশপুরে শহীদ মিনারের জমি দখল; ভিডিও করায় বিএনপি নেতা পরিচয়ে সাংবাদিকদের উপর হামলা

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || নগরীর খালিশপুর থানাধীন নেভি চেকপোষ্ট মোড়ে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে শহীদ মিনার সংলগ্ন সরকারি জায়গা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে ।

এ সময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য ও সাংবাদিক পরিচয়দানকারী মো: ওয়াহিদ হাসান নামে এক ব্যক্তি দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের উপর এ হামলার ভিডিও মুহূর্তে ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা।

স্থানীয়রা জানান, ওয়াহিদ হাসান নামক এই ব্যক্তি নিজেকে যশোর বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে একাধিক জায়গা দখল করে করে নেয়।

৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্বের অনেক অভিযোগ রয়েছে। সম্প্রতি নেভি চেকপোষ্ট মোড় সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে রেলওয়ের সরকারি সম্পত্তি দখল করে নেয় ওয়াহিদ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১০ মে শনিবার সকাল ১১:৩০ মিনিটে আওয়ামী লীগ অফিসের পাশে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান তিন সংবাদ কর্মী । এ সময় রেলের সম্পত্তি দখল করে অবৈধভাবে হোটেল স্থাপনের ভিডিও ধারণ করায় বাধা দেয় ও এক পর্যায়ে মোবাইলটি ভেঙে ফেলার চেষ্টা করে ওয়াহিদ নামে ওই ব্যক্তি।

পরবর্তীতে দৈনিক প্রবর্তন ও বিজয় টেলিভিশনের সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাকের ওপর অতর্কিত হামলা চালায় ওয়াহিদ হাসান সহ কয়েকজন। এসময় দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশের জেষ্ঠ সাংবাদিক মামুন রেজা ঠেকাতে গেলে তার মাথা, গলা-পিঠে এলোপাথাড়ি কিল ঘুসি মারে। সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত মারপিটের ভিডিও করায় তার ওপর ও হামলা চালায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শহিদুল বলেন, দীর্ঘ তিন বছর শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল চালিয়ে আসছে ওয়াহিদ হাসান ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ আলী আজিম রানা। ১ নং নেভি চেকপোস্ট মসজিদের খাদেম বলেন, তিন বছর পূর্বে মসজিদ কমিটির সভাপতি টিটু এই কমিটির সাধারণ সম্পাদক করেন ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আলী আজিম রানাকে ।

এরপর থেকেই তিনি এই মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করে আসছে। এ ঘটনায় খুলনার সকল সংবাদ কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনাকে জানানো হলে তিনি বলেন, সংবাদ কর্মীর গায়ে হাত দেওয়া অনেক বড় অন্যায় হয়েছে । লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু বলেন, সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান ও মারপিট করা কোনভাবেই শোভনীয় আচরণ নয়।

এ বিষয়ে সাংবাদিক মামুন রেজা বলেন, শহীদ মিনার বাঙালি জাতির একটি আবেগের অংশ। আমরা গোপন তথ্যে জানতে পারি একটি জনপ্রিয় রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহীদ মিনারের কিছু অংশ ও রেলওয়ের সম্পত্তি দখল করে রেখেছে। রানা নামে আওয়ামী লীগের এক কর্মীকে দিয়ে দখলীয় এই জায়গার দেখাশোনা করে অভিযুক্ত ওয়াহিদ।

আমরা অবৈধ দখলের এই ভিডিও করতে গেলেই হামলার শিকার হই। এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট গেলে তিনি একটি অভিযোগ দায়ের করতে বলেন। তবে ঘটনার মোড় ঘুরাতে অভিযুক্ত অহিদসহ কয়েকজন থানায় এসে মিথ্যা অভিযোগ করার চেষ্টা করে। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কেএমপির পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের নিকট সাক্ষাৎ করেন কয়েকজন সংবাদ কর্মী।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ও নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।