1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২২২ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া ||বৈষম্যহীন মানবিক উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ করতে হবে বলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।

আমরা গনতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতা নির্বাচন করছি কাউন্সিলের মাধ্যমে এতে করে সঠিক নেতা নির্বাচিত হচ্ছে।

শনিবার বেলা ৩ টায় সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মনিরুজ্জামান মন্টু।

এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির,গাজী তফসির আহমেদ,কামরুজ্জামান টুকু, অসিত কুমার সাহা,এনামুল হক সজল।
সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু।
সেনহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক,শরীফ মোজাম্মেল হোসেন,মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন,মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান,খন্দকার ফারুক হোসেন,শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গত ৬ মে দিঘলিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। এতে সভাপতি পদে শেখ মোসলেম উদ্দিন নমিনেশন ফর্ম ক্রয় করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এ জন্য আজ শুধুমাত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ।

এ সম্মেলনে সেনহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৫১ জন করে মোট ৪৫৯ ভোটার রয়েছে। তার মধ্যে নির্বাচনে ব্যালোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে খন্দকার ফারুক হোসেন মোরগ প্রতিকে পেয়েছেন ২৮৬ ভোট, শেখ মোহাম্মাদ আলী মিন্টু তালা প্রতিকে পেয়েছেন ১১০ ভোট এবং দেলোয়ার হোসেন মাছ প্রতিকে পেয়েছেন ১৪ ভোট। অধিক সংখ্যক ভোট পেয়ে খন্দকার ফারুক হোসেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।