1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব চ্যাম্পিয়ন ১ নম্বর ওয়ার্ড - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব চ্যাম্পিয়ন ১ নম্বর ওয়ার্ড

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৬৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২ এর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ১ নম্বর ওয়ার্ড। শনিবার যশোরের ঐতিহ্যবাহী শামস-উল- হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১ নম্বর ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ডকে সাডেন ডেথে পরাজিত করে।

বিকেল সাড়ে চারটায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য খেলাটি শুরু হয়। তবে প্রথমার্ধের খেলায় কোনো দলই গোল করতে না পারায় গোল শূন্য অবস্থায় শেষ হয়। খেলার মধ্য বিরতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এরপর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে অতিরিক্ত সময়ের ১০ মিনিটের খেলাও গোল শূন্য অবস্থায় শেষ হয়।

এরপর খেলার জয় পরাজয় নির্ধারণী গড়ায় টাইব্রেকারে। সেখানেও খেলার ফলাফল ৪-৪ গোলে সমতা বিরাজ করে। পরে সাডেন ডেথে গোল রক্ষক মিতুল হাসানের দৃঢ়তায় ১ নম্বর ওয়ার্ড জয় লাভ করে।

ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক মিতুল হাসান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় সাবেক জাতীয় ফুটবলার ও হকি খেলোয়াড় কাওসাল আলী, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সাবেক ফুটবলার ও প্রশিক্ষক এমদাদুল হক সাচ্চু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল রেফারি এস এ খান সালেহ এবং জেলা দলের সাবেক ফুটবলার আবুল কালাম আজাদকে মরোণত্তোর সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।

এতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।

উল্লেখ্য যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ড নিয়ে গেল ২৫ এপ্রিল যশোর সরকারির এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব শুরু হয়। খেলাকে ঘিরে পুরো শহরে আনন্দ উৎসব শুরু হয়।

স্টেডিয়ামে দর্শক ছিলো চোখে পড়ার মতো। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাপনি শেষ হয়। সবার মধ্যে ছিল খুশি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।