1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেসিসির মেয়র দাবি করে ফের আলোচনায় মুশফিক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেসিসির মেয়র দাবি করে ফের আলোচনায় মুশফিক

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২১৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নিজেকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন এস এম শফিকুর রহমান মুশফিক।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে ডিজিটাল কারচুপির মাধ্যমে পরাজিত করা হয় দাবি করে প্রকৃত ভোটে তিনিই মেয়র নির্বাচিত হয়েছেন বলে উলে­খ করেছেন।

শফিকুর রহমান মুশফিক জানান, তার আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত সংশ্লিষ্ট ‘নির্বাচনের ফলাফল বাতিল’ করে বিষয়টি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। ফলে তিনি কেসিসির মেয়রের দায়িত্ব পাচ্ছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিজেকে কেসিসির মেয়র হিসেবে দাবি করেন শফিকুর রহমান মুশফিক।

শফিকুর রহমান মুশফিক বলেন, “২০২৩ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আমি স্বতন্ত্র প্রার্থী হই। আমার মনোনয় বাতিল করা হলে উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচন করি।

নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়। খুলনার ডিসির কার্যালয়ে থাকা ডিভাইসের মাধ্যমে কারচুপি করে আমাকে পরাজিত করা হয়।”

লিখিত বক্তব্যে ২০২৩ সালের নির্বাচনে মেয়র হিসেবে জয়ী হয়েছেন দাবি করে তিনি জানান, জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি।

তার আগে, গত ২০ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় উচ্চ আদালতে যান। গত ৬ মে উচ্চ আদালত এক আদেশে ২০২৩ সালের ১২ জুনের খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল এবং আগামী চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “মেয়র হিসেবে আগামীতে নাগরিক সেবায় অংশ নেব। নগর ভবনেই আপনাদের (সাংবাদিক) সঙ্গে পরবর্তীতে দেখা হবে।”

শফিকুর রহমান মুশফিক জানান, ২০০৮ সালের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বাগেরহাট-১ আসনে পরাজিত হন। এছাড়া, ২০১৮ সালে জাতীয় পাটির মনোনয়ন পেয়ে এবং ২০২৩ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের খুলনা সিটে করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত তালকুদার আব্দুল খালেক ৬০.৪১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল আউয়াল। তিনি ভোট পান ২৩.৪৪ শতাংশ।

নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) শফিকুল ইসলাম মধু ৭.০৫ ভোট, এস এম শফিকুর রহমান ৬.৭২ এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন পান ২.৩৮ শতাংশ ভোট।

কেসিসি নির্বাচনে চতুর্থ স্থানে থাকা এস এম শফিকুর রহমান মুশফিক জামানত হারান।

২০১৮ সালের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক ভোট পেয়েছিলেন মাত্র ১ হাজার ৭২ ভোট।

এ নির্বাচনেও তিনি জামানত হারান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।