1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে -সিআইডি প্রধান - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে -সিআইডি প্রধান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোঃ ছিবগাত উল্লাহ। সোমবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।

সিআইডি প্রধান হিসাবে যোগদানের আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছিবগাত উল্লাহ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পাবনা জেলার এই কৃতি সন্তান চাকরিজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও জাতিসংঘের আওতাধীন মিশনে ইতালি, সুদান, আইভরিকোস্ট ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

সিআইডি প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মো. ছিবগাত উল্লাহ সিআইডি সদর দপ্তরে অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন যে, সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের একটি সর্বোচ্চ (অ্যাপেক্স) প্রতিষ্ঠান। কাজেই এ প্রতিষ্ঠানের তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে।

এজন্য সরকারি সকল ধরনের সহযোগিতা নিশ্চিতকরণের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও নির্দেশ প্রদান করেন যে, দীর্ঘ চলমান মামলাগুলো দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

এতে করে তদন্তাধীন মামলার সংখ্যা একটি যুক্তিসঙ্গত পর্যায়ে থাকার পাশাপাশি জনগণের সুবিচার নিশ্চিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

এ সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।