1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার স্ট্রিট ফুডের তালিকায় জনপ্রিয় ‘ ডিম ঘোটা' - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার স্ট্রিট ফুডের তালিকায় জনপ্রিয় ‘ ডিম ঘোটা’

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা মহানগরীকে বর্তমানে স্ট্রিট ফুডের নগরী বলা যেতে পারে। নগরীর বিভিন্ন স্থানে স্ট্রিট ফুডের নানা পসরা নিয়ে বসে দোকানিরা। বিকাল থেকে শুরু হওয়া এই সকল দোকান চলে রাত পর্যন্ত। তবে স্ট্রিট ফুডের তালিকায় জনপ্রিয় হচ্ছে ‘ ডিম ঘোটা ’।

খুলনার নিউ মার্কেট এলাকায় বসে এই ডিমের ঘোটা বাজার।

যার মধ্যে বিখ্যাত আবুল কালামের ‘ ডিম ঘোটা ’ ভাজা। ‘ ডিম ঘোটা ’ এ আবার কেমন ডিম! এটা কি আসলেই ডিম না অন্য কিছু? তবে এ ডিম নিয়ে যতই কৌতূহল থাকুক না কেন, এটা আসলেই ডিম ভাজা।

খুলনার বায়ান্ন বছর বয়সের আবুল কালাম নামে একজন ব্যক্তি ২৫ বৎসর ধরে পেঁয়াজ ও মরিচের সঙ্গে নানা ধরনের মসলা দিয়ে ভেজে তৈরি করেন এই ডিম। যার নাম তিনি নিজেই দিয়েছেন ‘ডিম ঘোটা ’। সেই রকম দেখতে সেই রকমই স্বাদের  ডিম ঘোটা’।

খুলনা মহানগরীর নিউমার্কেটের পাশে বায়তুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে সন্ধ্যার পর ভোজনরসিকদের ভিড় জমে এ খাবারকে কেন্দ্র করে।

বায়তুন নূর মসজিদের পাশের জায়গাটুকু এখন ভোজন বিলাসীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এখানে শুধু ঘোটা ডিমই নয়, মিলছে নানা রকমের ফাস্ট ফুড, বিরিয়ানি, কফি, শরবতসহ আরও অনেক ধরনের খাবার। দোকানগুলোকেও সাজিয়ে তোলা হয়েছে নজরকাড়াভাবে।

নিউমার্কেটের পাশে বায়তুন নুর মসজিদের পাশে ঘোটা ডিম বিক্রেতা  কালাম খুলনার খবর  কে বলেন, প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু করে বিক্রি চলে রাত ১০ টা নাগাদ। নানা আইটেমে এখানে ডিম বিক্রি হয়।

সিদ্ধ, নরমাল ভাজি এবং  ডিম ঘোটা। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ঘোটা ডিম। প্রতিদিন প্রায় ২শ থেকে আড়াইশ ডিম বিক্রি করেন। এর মধ্যে ঘোটা ডিমের সংখ্যাই সবচেয়ে বেশি।

হাঁসের ডিম ৩০ টাকা, দেশি মুরগির ডিম ৩০ টাকা আর ফার্মের মুরগির ডিম ২৫ টাকায় বিক্রি হয়। চার ঘণ্টার এ সময়ে তাদের আয় হয় এক হাজার থেকে দেড় হাজার টাকা।
ডিম বিক্রেতা কালাম জানান, দিনের বাকি সময়টা তাদের কেটে যায় ডিম পরিষ্কারসহ মসলা তৈরির পেছনে। এসব কাজ শেষ হলে শুরু হয় ডিম বিক্রির পালা। ডিম বিক্রি করেই তাদের সংসার চলে। তিনি নিজে একাই বিক্রি করেন। এক সন্তানের জনক তিনি।

ক্রেতা মারুফ শেখ বলেন, বায়তুন নূরের ভিতরেই আমার মোবাইল সার্ভিসিং দোকান। আমি প্রতিদিন ২ টা করে খাই।
তিনি বলেন, এখানে যারা খেতে আসেন, তারা যাওয়ার সময় পরিবার-পরিজনদের জন্যও নিয়ে যান। মসজিদের পাশের সামান্য জায়গাটুকুতে ক্রেতাদের ভিড়। খোলা আকাশের নিচে বসে ঘোটা ডিমের স্বাদ নিচ্ছেন ভোজনরসিকরা। তবে এদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি।

এখানে খেতে আসা সুন্দরবন কলেজের ছাত্রী অধরা খুলনার খবর  কে বলেন, এখানে তিনি প্রায়ই খেতে আসেন। খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা।

সিটি কলেজের ছাত্র  মাহাবুব হাসান ও নাদীম খুলনার খবর  কে বলেন, ডিম ঘোটা নামটাই একটা অন্যরকম। সবকিছুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে।

সব আইটেমই সুস্বাদু।

তাই বন্ধুদের নিয়ে মাঝে মধ্যে চলে আসি চাচার এখানে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।