1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় নাগরিক কমিটির দাবি: কৃষি, পাটশিল্প ও সুন্দরবন রক্ষায় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ চান - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় নাগরিক কমিটির দাবি: কৃষি, পাটশিল্প ও সুন্দরবন রক্ষায় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ চান

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, পাটশিল্প, সুন্দরবন ও পরিবেশ সংরক্ষণের জন্য যথাযথ বরাদ্দ এবং বাস্তবায়ন পরিকল্পনার দাবি জানিয়েছে খুলনার নাগরিক কমিটি।

বুধবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সেটি মোট বাজেটের ১০ শতাংশ হওয়া উচিত। কৃষিপণ্যের মূল্য সংযোজন, বিপণন, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকের জন্য লাভজনক ন্যায্যমূল্য নির্ধারণে স্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। এছাড়া বীজ সংরক্ষণ, কমিউনিটি সিড ব্যাংক গঠন এবং কৃষক প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট বরাদ্দের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাটশিল্প পুনরুজ্জীবনের জন্য বাজেটে কার্যকর দিকনির্দেশনা অনুপস্থিত। তিনি বলেন, “মাত্র ১,৮০০ কোটি টাকার বিনিয়োগেই রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে পুনরায় চালু করা সম্ভব। অথচ সরকার পাটশিল্পকে বিদেশি বিনিয়োগে তুলে দিতে চায়।” বন্ধ হওয়া খুলনার খালিশপুর ও দৌলতপুরসহ অন্যান্য পাটকলের শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিও জানানো হয়।

নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল চালু না করে তার জায়গায় কেমিক্যাল কারখানা গড়ার প্রস্তাবকে ‘স্থানীয় শিল্পকে উপেক্ষা করার দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে, তিনি এসব পুরাতন শিল্পকে পুনরুজ্জীবনের দাবি জানান।

সুন্দরবন ও পরিবেশ রক্ষায় বাজেটের স্পষ্ট রূপরেখা চান নাগরিকরা। রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত ক্ষতি তুলে ধরে বক্তারা বলেন, “বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি হওয়া সত্ত্বেও এটি সুন্দরবনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।” তারা সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে সব শিল্পকারখানা সরিয়ে নেওয়ার দাবি জানান এবং ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান কার্যকরে বন বিভাগের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

নদী-খাল পুনঃখনন, পুকুর ও দীঘি সংরক্ষণ, স্থানীয় বৃক্ষের সামাজিক বনায়ন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুপেয় পানির সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়।

অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, “আমরা চাই কৃষি, পাট, পরিবেশ ও শিল্পের টেকসই উন্নয়ন। এই দাবিগুলো বাস্তবায়ন হলে খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে।” তিনি আশা প্রকাশ করেন, সরকার বাজেট চূড়ান্ত করার আগে এসব দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।