1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ৯ বছরের শিশু, নির্যাতনের শিকার! যুবক আটক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ৯ বছরের শিশু, নির্যাতনের শিকার! যুবক আটক

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||১৪ মে, সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় খুলনা থানাধীন নতুন বাজার চর মোশারফ কলেজের  মধ্যে ৯ বছরের এক কন্যা শিশুকে নির্যাতনের অভিযোগে মো. মামুন ব্যাপারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এর আগে স্থানীয় জনতা ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। তবে নির্যাতনের শিকার হওয়া শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। আটক মামুন নতুন বাজার লঞ্চঘাট মোশারেফ গলির বাসিন্দা মো. আলামিন ব্যাপারীর ছেলে।

মামুনের আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নতুন বাজার চর এলাকায় মো. মামুন ব্যাপারী নামে এক যুবককে ৯ বছরের এক কন্যা শিশুকে নির্যাতন করেছে।

এমন সংবাদ পেয়ে স্থানীয়রা গণধোলাই দিয়ে নতুন বাজার চর এলাকায় আটক করে রেখেছে। এমন সংবাদ জেনে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে।
তিনি আরও বলেন, নির্যাতনের শিকার হওয়া ওই কন্যা শিশুকে প্রথমে খুলনা বিভাগীয় শিশু হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। কন্যা শিশুটির পরিবার এখনও থানায় কোন অভিযোগ দেয়নি।

অভিযোগ দিলে নির্যাতনকারী যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।