1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০৯ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট ||১৪ ই মে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের অরক্ষিত একটি নির্মাণাধীন ভবনের ৫ তলার ছাদ থেকে পড়ে আব্দুল হালিম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) উপজেলার উদয়পুর ইউনিয়নের জামিয়া হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটনাটি ঘটে।নিহত আব্দুল হালিম নওগা জেলার সাপাহার থানার গোয়ালা গ্রামের আব্দুল ইউসুফ এর পুত্র।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হালিম সহ তার অন্যান্য সহকর্মীরা সকালে মাদ্রাসার নির্মানাধীন ভবনের ৫ তলার উপর কাজ করছিল, হটাৎ অন্যান্য নির্মাণ শ্রমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন একজন নির্মাণ শ্রমিক (হালিম) ভবনের ছাদ থেকে পড়ে গেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

কর্মরত শ্রমিকরা জানায়, প্রায় এক মাস যাবত তারা উপজেলার জামিয়া হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫ তলা ভবনের নির্মাণ কাজ করছিলেন।

অসাবধানতাবশত হালিম ছাদ থেকে পড়ে নিহত হয়েছে।তবে এ বিষয়ে মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ মুঠোফোনে প্রতিবেদককে জানান নওগার জেলার জৈনক এক ব্যক্তি প্রতিষ্ঠানটির ভবনের নির্মাণ কাজের সাব কনট্যাক্ট নেন।

সে নওগাঁ থেকে শ্রমিক এনে ভবনটির নির্মাণের কাজ করছিল। সকালে খবর পেলাম একজন নির্মাণ শ্রমিক ভবন থেকে পড়ে মারা গেছে।তবে মাদ্রাসার কোন শিক্ষক ও কর্মচারির কোন বক্তব্য পাওয়া যায়নি।সংবাদকর্মীরা মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং তারা বলেন “পুলিশ সবকিছু জানে তাদের কাছ থেকে জেনে নিন”।

অপরদিকে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।