1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের জনপ্রিয় তিনটি রেস্তোরাঁয়ে অভিযান নিরাপদ খাদ্য আইনে মামলা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের জনপ্রিয় তিনটি রেস্তোরাঁয়ে অভিযান নিরাপদ খাদ্য আইনে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২২০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর শহরের জনপ্রিয় তিনটি রেস্তোরাঁ কাচ্চি ডাইন, আড্ডাখানা ও জলযোগসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ চার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, অপর্যাপ্ত স্যানিটেশন এবং খাদ্যের মানে গুরুতর অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এর কয়েকদিন আগে কাচ্চিভাইসহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই আদালত মামলা করে।

সূত্র জানায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালত প্রথমে হানা দেয় মুজিব সড়কের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয়। সেখানে রান্নাঘরের ভেতরে দেখা যায় ময়লা-আবর্জনার স্তূপ,অপরিচ্ছন্ন সরঞ্জাম এবং খাদ্য সংরক্ষণের অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ।এরপর অভিযান চালানো হয় মাইকপট্টির ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয়। এখানেও রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো। বাসি খাবার সংরক্ষণ এবং ব্যবহারের অভিযোগসহ একাধিক ত্রুটি পাওয়া যায় সেখানে।পরে রেলরোড এলাকার ‘জলযোগ’ রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এখানে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে মারাত্মক অনিয়ম,স্যানিটেশন ঘাটতি এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনা পাওয়া যায়।

সর্বশেষ, শেখহাটি মেসার্স বিসমিল্লাহ মধু টেড্রিংয়ে অভিযান চালায় আদালত। এ সময় সেখানে দেখতে পায়, মধুর লাইসেন্স নিয়ে ওই প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে কাসন্দি, কফি, সসসহ বিভিন্ন ধরনের পণ্য। এছাড়া, মধুতে মেশানো হচ্ছে ক্ষতিকারক স্যাকারিন ও চিনি।

এর বাইরে এ প্রতিষ্ঠানে নানা ধরনের অসঙ্গতি দেখতে পায় আদালত।চারটি প্রতিষ্ঠানেই ঘটনাস্থল থেকে মামলা দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম।

অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, জেলা স্যানিটারি পরিদর্শক নাজনীন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।