1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধীতা ট্রাম্পের - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধীতা ট্রাম্পের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৯৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||চীনের ওপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেইজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা করছে আইফোন ও ম্যাকবুক নির্মাতা অ্যাপল।

তবে তাদের এ পরিকল্পনার বিরোধীতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় একটি বাণিজ্যিক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুকের উদ্দেশে ট্রম্প বলেন, “আমি আপনাকে সহায়তা করছি এবং আপনি ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। কিন্তু আমি শুনেছি আপনি ভারতে কারখানা তৈরি করছেন। আমি চাই না ভারতে আপনি কারখানা বানান।”

তিনি আরও বলেন, “যদি আপনি ভারতকে সহায়তা করতে চান, ঠিক আছে। কিন্তু সেখানে (আমাদের পণ্য) বিক্রি করার খুবই কঠিন। কারণ তারা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে।”

ট্রাম্প তখন দাবি করেন, ভারত তাদের প্রস্তাব দিয়েছে মার্কিন পণ্যের ওপর তারা সব ধরনের শুল্ক তুলে দেবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ভারত এ ধরনের কোনো প্রস্তাব এখনো দেয়নি।

ট্রাম্প বলেন, “তারা আমাদের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক থাকবে না। আমরা চীনে থাকা অ্যাপলের কারখানাকে বহু বছর সহযোগিতা করেছি।

কিন্তু আমরা চাই না আপনারা ভারতে কারখানা তৈরি করুন। ভারত নিজের ভালো নিজে দেখবে।”

এদিকে ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন অ্যাপল চীন থেকে তাদের কিছু কারখানা সরিয়ে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে।

অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি করা হবে সেগুলোর বেশিরভাগ ভারতে উৎপাদন করা হবে। বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখাানা রয়েছে : দুটি তামিলনাড়ুতে, একটি কর্ণাটকে। এরমধ্যে একটি কারখানা পরিচালনা করে ফক্সকন। আর দুটি চালায় টাটা গ্রুপ। ভারতে আরও দুটি কারখানা তৈরির পরিকল্পনা চলছে।

গত বছর ভারত থেকে ২২ বিলিয়ন ডলার সমমূল্যের আইফোন উৎপাদন করে অ্যাপল। যা এর আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি ছিল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।