1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পচা মাংস বিক্রি করার অভিযোগে হোটেল  আটক, ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পচা মাংস বিক্রি করার অভিযোগে হোটেল  আটক, ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৭৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, তেরখাদা প্রতিনিধি ||খুলনা থেকে পচা মাংস এবং পচা নাড়িভুঁড়ি আমদানি করে বাড়িতে রান্না করে তেরখাদা থানার প্রবেশদ্বারে হোটেলে বিক্রী করার অভিযোগে ১৫ মে দুপুর ১২টার দিকে সাহেব হোটেলের মালিক সাহেব আলীকে আটক করে যৌথ বাহিনীর একটি চৌকস দল।

সাহেব আলী দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল গতকাল সকাল থেকে সাহেব আলীর গতিবিধি অনুসরণ করছিলেন।
সে খুলনা থেকে সিএনজি তে করে পচা মাংস, পচা নাড়ীভূড়ি নিয়ে বাড়ির দিকে আসছিলো।

সে তার বাড়ির অদূরে পৌছালে তাকে সিএনজির পচা মাংস ও ভুড়িসহ তাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখি শেখ ঘটনাস্থলে আসেন।

তিনি যৌথ বাহিনীর সদস্যদের নিয়ে সাহেব আলীর দোকানে এবং বাড়িতে অভিযান পরিচালনা করেন। পচা মাংস এবং পচা নাড়িভুড়ি আমদানি করে তা বাড়িতে রান্না করে হোটেলে বিক্রি করার অপরাধে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আঁখি শেখ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

পচা মাংস ও পচা নাড়িভুড়ি বিক্রি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আখি হোটেল মালিক সাহেব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং খুলনা থেকে আমদানিকৃত পচা মাংস ও পচা নাড়িভুঁড়ি জনসমক্ষে বিনষ্ট করেন।
যা মাটিতে পুতে ফেলানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে স্যানিটারি ইন্সপেক্টর দোহলে রানা, যৌথ বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, তেরখাদায় প্রতিদিন ৩/৪টা গরু জবাই হয়। কয়েকশ কেজি মাংস বিক্রি হয় সাহেব আলী রহস্যজনক কারণে খুলনা থেকে এসব মাংস আমদানি করে। স্থানীয় লোকজন হোটেল মালিক সাহেব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে হোটেল মালিক সাহেব আলী থানার সামনে জনসমক্ষে দু’হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরণের অপকর্ম থেকে বিরত থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।