1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের জেরে দুই বংশের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবর্ষণ — অস্ত্রসহ আটক ৫ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের জেরে দুই বংশের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবর্ষণ — অস্ত্রসহ আটক ৫

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৭৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের মহড়া চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার জুমার নামাজের পর কুলশুর গ্রামের জামে মসজিদে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভেতরেই দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে হারুনার রশিদ নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, ২ রাউন্ড খালি খোকা, ৩টি টেটা, একটি হকিস্টিক, ৩টি রামদা, ২টি কুড়াল ও ১টি ছুরি উদ্ধার করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুর রহমান সরদার (পিতা: আলতাফ হোসেন সরদার), নান্নু সরদার (পিতা: আকবার হোসেন সরদার), শুভ সরদার (পিতা: মুজিবুর রহমান সরদার), সিজান সরদার (পিতা: হাবিবুর রহমান সরদার) এবং সাইমন সরদার (পিতা: আনোয়ার হোসেন সরদার)। তারা সবাই কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার আসরের নামাজের পর মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে মারধর করেন রশিদ সরদার নামের এক ব্যক্তি। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা চলছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তদের আটক করা হয়েছে। অস্ত্র ও গুলিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়ভাবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

পুলিশ ও সেনাবাহিনী এলাকায় টহল জোরদার করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।