1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রস্তুত সার্কিট হাউজ ময়দান :‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আজ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রস্তুত সার্কিট হাউজ ময়দান :‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আজ

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৭১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || তরুণদের রাজনৈতিক ভাবনা তুলে ধরতে খুলনায় ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের দুটি কর্মসূচি শুক্রবার (১৬ মে) প্রথমে দিনে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বিকাল ৪টায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষ হয়েছে।

দ্বিতীয় দিনে আজ শনিবার ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ খুলনা ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। খুলনা ও ররিশাল বিভাগের তরুণ নেতাকমীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ মে) রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, হারানো গণতন্ত্রকে পুন:রুদ্ধারের জন্য এবং একটি দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে।

১৭ তারিখের (আজকের) সমাবেশের মাধ্যমে তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। জুলাই -আগস্ট গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এই তরুণেরা। দেশের নানাবিধ কাজে আমরা এখনও পুরোপুরিভাবে তরুণদের যুক্ত করা যায়নি। বিএনপি তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দেশে রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই আয়োজন একটি মাইলফলক।

এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক। সমাবেশে আড়াই থেকে তিন লাখ মানুষের সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাবেশ স্থলে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সাউন্ড সিস্টেম আনা হয়েছে রাজধানী ঢাকা থেকে।

সমাবেশ স্থলের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপশি দলের হাজারের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মঞ্চর তৈরীর কাজ প্রায় শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি মোড়) সমাবেশ হওয়ার কথা থাকলেও নগরবাসির দুর্ভোগ লাঘবে জিয়াহল চত্বর থেকে সমাবেশস্থল সাকির্ট হাউজ ময়দানে স্থানান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।