1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে চরকান্দি গ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে চরকান্দি গ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৮১ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট ||১৭ ই মে বাগেরহাটের মোল্লাহাটে গনি শেখ (২৫) নামক এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যর খবর পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

শুক্রবার ১৬ মে উপজেলার গাংনী ইউনিয়নের চরকান্দি গ্রামে এ রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত গনি শেখ চরকান্দি গ্রামের মৃত রিফাত শেখের পুত্র।

ঘটনার বরাত দিয়ে নিহতের মা জানান, অসুস্থতার খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ছেলে লাশ হয়ে পড়ে আছে। পরে জানতে পারি আমার ছেলে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে আমার ছেলের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে, পোড়া ক্ষত রয়েছে, সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের ভাই জাকারিয়া শেখ জানান, জাবের শেখ ও লোয়াব সরদার রাতে গনিকে ডেকে নিয়ে যায়, এর পর সকালে তার লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, এ হত্যাকাণ্ডের সাথে জাবের শেখ ও লোয়াব সরদার জড়িত থাকতে পারে।

নিহতের স্ত্রী লিয়া বেগম (১৮) জানান, ঘটনার দিন দেনা-পাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে গনির সাথে তার কথা কাটাকাটি হয়, রাতে গনি একটি মুখ খোলা বোতলে সেভেনআপ এনে দেয়, আমি নিজে অর্ধেক খেয়ে ওকে অর্ধেক খেতে দিয়েছি।

তার পর সে আমাকে বলে তুমি রাগ করোনা ময়না, আমি সব দেনা পরিশোধ করে দিব, তোমাকে আর কাজ করতে হবে না, আমি এখন থেকে তোমাকে বাজার ঘাট করে দিবো।

এই বলে সে গাঁজা বানিয়ে সেই গাঁজা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমি আমার সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কি হয়েছে আমি জানি না। সকালে ঘুম থেকে উঠে তাকে খুঁজে না পেয়ে দেখি সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে কিন্তু তার পা মাটিতে লেগে ছিল।

এরপর আমি তার গলার দড়ি কেটে দিয়েছি। এ ঘটনাকে তিনি হত্যা বলে দাবী করেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

এবিষয়ে মোল্লাহাট থানায় অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, নিহতের বড় ভাই আত্মহত্যা সংক্রান্ত একটি সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে, লাশের সুরতহাল প্রস্তূত করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।