1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে বিএনপি নেতাকে প্রধান আসামি করে হত্যা মামলা, গ্রেফতার দু'জন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে বিএনপি নেতাকে প্রধান আসামি করে হত্যা মামলা, গ্রেফতার দু’জন

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩২ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন , নড়াইল প্রতিনিধি  ||নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে খাজা মোল্যা (৩৮) নামের কৃষক  হত্যার ঘটনায় বিএনপি নেতা পলাশ শেখকে প্রধান অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার মোল্যা। এ মামলায় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, খাজা মোল্যা হত্যা মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে। শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দুইজনকে পাশের জেলা গোপালগঞ্জ থেকে আটক করা হয়।

তারা এ হত্যা মামলার ১৭ ও ২৭ নং এজাহার নামীয় আসামি। অন্য আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য ,  আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য শাহাদুল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য ও ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে

বিরোধ চলে আসছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতা পলাশ শেখ সমর্থিত লোকজন শাহাদুল মেম্বার সমর্থিত লোকজনের জমি দখল, গাছ কাটা, জমির ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ তোলে কয়েক দফায়।

বুধবার (১৪ মে) সকালে উপজেলার কুমোরডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যা নামের একজন কৃষক চা পান করতে আসলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ মানুষজন ১০টি,বাড়ি ভাংচুর এবং তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।