1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা : ৩৮ প্রার্থী উদ্ধার, গ্রেপ্তার ৯ প্রতারক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা : ৩৮ প্রার্থী উদ্ধার, গ্রেপ্তার ৯ প্রতারক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||প্রতি বছর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে নিয়োগের আগে মাঠে একটি প্রতারক চক্র কাজ করে। তাদের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রতারিত হয় গ্রামের সহজ সরল মানুষ। প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয় তারা।

এ বছর এমন ঘটনা ঘটার আগেই পুলিশ এবং নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সোমবার রাত ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফট থেকে ৯ জন প্রতারককে গ্রেপ্তার করেছে। এ সময় ৩৮ জন চাকরি প্রত্যাশী উদ্ধার করা হয়। ভোর রাতে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। পরে প্রতারিত হতে যাওয়া ব্যক্তিদের পরিবারের জিম্মায় পুলিশ ছেড়ে দেয়।

গ্রেপ্তার হওয়া প্রতারক হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিসাতপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, একই উপজেলার মহিষকুন্ডু গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ, চক গ্রামের বাসিন্দা আরজ আলীর ছেলে মো. আলহাজ আলী, চুয়া মল্লিকপাড়ার বাসিন্দা নয়ন আলী, ফরিদপুর জেলার রাজবাড়ি উপজেলার ঘোষবাড়ির বাসিন্দা রেজাউল মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল, মেহেরপুর জেলার গংনী উপজেলার হাড়ভাঙ্গা এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে মোসতাকিম, বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার রেজাউল করিমের ছেলে রিয়াজ মোল্লা, রাজশাহীর বাগমার উপজেরঅর কালিকাপুর এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম, এবং কুষ্টিয়া উপজেলার পদমাদিয়া এলাকার বাসিন্দা আ: বারীর ছেলে শামীম ইসলাম।

সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বলেন, মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী তিতুমীর খুলনার খালিশপুরে নিয়োগ পরীক্ষার মাঠ আছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র খুলনাসহ অন্যান্য বিভাগ এবং জেলা থেকে চাকুরী প্রত্যাশীদের প্রলোভন দেখাতে থাকে। এ সকল প্রতারক তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নিয়ে থাকে। সোমবার রাতে তাদের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা দাবিও করেছিল। তার পদক্ষেপ হিসেবে চকুরী প্রত্যাশীদের নিকট থেকে প্রতারকরা মোবাইল ফোনও কেড়ে নেয়।

তিনি আরও বলেন, নৌবাহিনী খুলনার তিতুমীরে পরীক্ষা আছে বলে ৩ দিন আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার আবাসিক হোটেল সুইফটের ৩টি কক্ষ ভাড়া করে। আমরা অনেক আগে বিষয়টি আচ করতে পেরেছিলাম। কিন্তু আমাদের আগে নৌবাহিনী প্রতারিত হওয়ার আগে ওই হোটেলে অভিযান চালিয়ে ৯ জন প্রতারককে গ্রেপ্তার এবং ৩৮ জন চাকুরী প্রত্যাশিকে উদ্ধার করে। এ সময়ে প্রতারকদের কাছ থেকে যৌথবাহিনীর সদস্যরা ৫ টি মোবাইল ফোন ১০০ টাকা মূল্যের ৩৬ সেট স্ট্যাম্প এবং কয়েকটি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়। নৌবাহিনীতে চাকুরী দিয়ে ৯-১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার টার্গেট তাদের ছিল।

তিনি বলেন, ভোররাতে নৌবাহিনীর সদস্যরা ৯ জন প্রতারককে থানায় হস্তান্তর করেন এবং তাদের বিরুদ্ধ মামলা দায়ের করেন, বানৌজা পিও(আর) মো. আরিফুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।