1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, ডাটাবেজ ও সার্টিফিকেশন জরুরি : প্রেস কাউন্সিল চেয়ারম্যান - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, ডাটাবেজ ও সার্টিফিকেশন জরুরি : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের রাষ্ট্রের ফোর্থ পিলার বলা হয়, এই বিশেষণকে অটুট রাখতে হলে, সাংবাদিকদের নীতিনৈতিকতা মেনে চলতে হয়। কিন্তু বেশিরভাগ সাংবাদিক সেই নীতিনৈতিকতা মানলেও, গুটি কয়েক অপসাংবাদিকের কারণে আমাদের অর্জন ভেস্তে যাচ্ছে। এটা কিসের কারণে রাজনৈতিক বিভাজনের কারণে। আপনি রাজনীতি করেন, করবেন না কেন অবশ্যই করবেন। কিন্তু রাজনৈতিকভাবে বিভাজিত হয়েন না।

আর সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যাতা, ডাটাবেজ ও সার্টিফিকেশন অবশ্যই জরুরি। এটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এটা হলে আর ভূঁইফোড় ও অপ-সাংবাদিকতা বলতে পারবে না।

আপনার যখন সাংবাদিক সংস্থা থেকে সনদ পাবেন, সাংবাদিক সংস্থায় যারা অন্তর্ভুক্ত তাদেরকেই সাংবাদিক বলে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত অপ-সংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে সব থেকে জরুরি হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা আইন। এটা আশা করি হয়ে যাবে।

দিনব্যাপী কর্মশালায় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মোঃ আব্দুস সবুর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন, সহ-সভাপতি এসএম রাজ, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম, যা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপ-সংবাদিকতা রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এম আব্দুল হাকিম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।