1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গরুর পায়ের দাগ সনাক্ত করে যশোরের চুড়ামনকাটিতে চুরি হওয়া গরু উদ্ধার ! চোর শনাক্ত - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গরুর পায়ের দাগ সনাক্ত করে যশোরের চুড়ামনকাটিতে চুরি হওয়া গরু উদ্ধার ! চোর শনাক্ত

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে কাদার দাগ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধারের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে এলাকার মৃত আবু তাহেরের স্ত্রী বিধবা মমতাজ বেগম নিজেই চোর শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন।মমতাজ বেগম জানান, সোমবার রাতে তিনি তার গাভীটি গোয়ালে রেখে ঘুমাতে যান।

রাত দুইটার দিকে বাছুরের চিৎকার শুনে গোয়ালে গিয়ে দেখেন গাভীটি নেই। তখনই তিনি আশপাশের মানুষদের ডাকেন। আগের রাতে ভারি বৃষ্টির কারণে গরুর পায়ের দাগ স্পষ্ট ছিল। সেই দাগ ধরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাগডাঙ্গা গ্রামের মহিউদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের বাড়ির কাছে গিয়ে থামে।

সেখানে তারা একটি গোপন চোরাই গোয়াল ঘরে গাভীটিকে খুঁজে পান।ঘটনার জানাজানি হলে আশরাফুল পালিয়ে যান। তবে এলাকাবাসী পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেন, তিনি ও একই গ্রামের রিপন এবং ইমন মিলে গরুটি চুরি করেছেন।

তিনি আরও জানান, তারা আগেও একাধিক চুরির সঙ্গে জড়িত ছিলেন।এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, অভিযুক্ত আশরাফুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

গরুর মালিক মামলা করতে রাজি না হওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় গাভীটি মমতাজ বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।