1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১ জুন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১ জুন

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||আগামী ১ জুন থেকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২টি ভাগে প্রবেশপত্র বিতরণ করা হবে।

সম্প্রতি, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার স্বাক্ষরিত অনুমোদনপত্রসহ কোনো শিক্ষককে পাঠিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবেন। তবে শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না। প্রথমদিন ১ জুন (রোববার) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। আর দ্বিতীয় দিন ২ জুন (সোমবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠানের জন্য বিতরণ চলবে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রবেশপত্র সংগ্রহের পর তা ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল, ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে তা অবশ্যই ১৫ জুন থেকে ২২ জুনের মধ্যে সংশোধনের জন্য আবেদন করতে হবে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চ মাধ্যমিক) কাছে।

আর ভুল সংশোধনের জন্য নির্ধারিত ছক পূরণ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার্থীর নাম ও ভুলের বিস্তারিত বিবরণসহ আবেদন জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন করা না হলে পরবর্তীতে কোনো পরীক্ষাগত জটিলতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।