1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জাস্টিস এন্ড কেয়ার আয়োজিত “ToT for School & College Teachers” প্রোগ্রামে - পুলিশ কমিশনার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জাস্টিস এন্ড কেয়ার আয়োজিত “ToT for School & College Teachers” প্রোগ্রামে – পুলিশ কমিশনার

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||মানব পাচার এবং চোরাচালান, পাচার হওয়া ভিকটিম সনাক্তকরণ, নিরাপদ অভিবাসন এবং বাল্যবিবাহ মত সামাজিক অপরাধ প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ নয়।

স্কুল এবং কলেজ শিক্ষকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এধরনের অপরাধ নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।

এ লক্ষ্যে আজ ২১ মে ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার আয়োজনে নগরীর খুলনা সদর থানাধীন সিএসএস আভারে সেন্টারে “To T for School & College Teachers on Human Trafficking, Smuggling, victim Identification, Safe Migration & Early Marriage” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ এবং নিরীহ লোকদের ভালো চাকুরি, মডেলিং, বিয়ের সুযোগসহ নানান সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের ছেলে-মেয়েদের বিভিন্ন দেশে পাচার করা হয়। প্রতারণার শিকার ভুক্তভোগিরা যখন বুঝতে পারে তারা পাচার হয়েছে তখন তারা নিরুপায়।

একটা মানুষ যখন পাসপোর্ট ছাড়া অন্য দেশে পাচার হয় তাকে চিহ্নিত করে উদ্ধার করাটা অনেক কঠিন কাজ। মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে পাচার হওয়া ভিকটিম সনাক্তকরণ এবং উদ্ধার করে। ভিকটিমদের তাদের পরিবারের নিকট ফিরতে সাহায্য করে এবং আইনী সহায়তাও প্রদান করে।

এধরনের মানবিক কাজের জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানান। স্কুল-কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সচেতনমূলক প্রচেষ্টার মাধ্যমে অনেক ছাত্র-ছাত্রী এ ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে পারে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানব পাচার ও বাল্যবিবাহ মত সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাজের কোন শ্রেণীপেশার পরিবারের মেয়েরা পাচারের শিকার হয়, কারা এই অপরাধের সাথে সরাসরি জড়িত, কারা পরোক্ষভাবে জড়িত, ভারতসহ বিভিন্ন দেশে পাচারের রুট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন জাস্টিস এন্ড কেয়ারের ডেপুটি ম্যানেজার এবিএম মহিদ হোসেন, হেড অব প্রোগ্রাম মোঃ সিরাজউদ্দিন, প্রোগ্রাম অফিসার আল্ মমিন-সহ খুলনা ও সাতক্ষীরার স্কুল-কলেজের ৩০ জন শিক্ষক।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।