1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি মোঃ মতলুবর রহমান - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি মোঃ মতলুবর রহমান

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯৯ বার শেয়ার হয়েছে

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট ||বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান। বুধবার (২১ মে) তিনি মোরেলগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পুলিশের মনোবল বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।

যোগদানের পর ওসি মতলুবর রহমান স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে, চোরাচালান ও দখলদারিত্ব বন্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন এবং এ কাজে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

রংপুর বিভাগের সন্তান ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মতলুবর রহমান এর আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। সততা, দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন বিভিন্ন মহলে।

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে, যা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে।”

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে থাকব। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

নবনিযুক্ত ওসির আগমনে মোরেলগঞ্জবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব উপজেলায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।