1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম     - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম    

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট ||বাগেরহাটের মোংলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা মামলা প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) বিকাল ৫টায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেয় পৌর ও উপজেলা বিএনপি সহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করা হয়।

মোংলা থানার ওসি আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মোংলা থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: এমরান হোসেন এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বলেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী’র বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা মামলা আগামী ৪৮ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদের উপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা হামলার মামলা নিতে হবে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা মো: আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে গত ২৯ এপ্রিল বিকেলে শ্রমিক সংঘ চত্বরে তলবি সভা আহ্বান করে সাধারণ শ্রমিকরা।

এ সময় একই স্থানে মে দিবস পালনের প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি সমর্থিত শ্রমিক দল। এ পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকে।

২৯ এপ্রিল বিকেলে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে একাধিক শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ মামলা করা হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় রাজনৈতিক হয়রানি করার উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি।

এসময় অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।