1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয় পত্র বাংলাদেশ সমাচার, আমার প্রানের বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে কার্ড, মাতৃজগৎ টিভির কার্ড, ১টি প্রাইভেট কার ও ১টি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলামুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), গাজীপুর জেলার বাসন থানার নগরখাল গ্রামের আবু সাঈদের ছেলে জয় সরকার (৩০) ও ঢাকা ডিএমপি উত্তরার চানপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক আহমেদ (৪৫)।

নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির মালিক নিশিকান্ত বলেন, বিগত দিনে এই আটককৃত তিনজনই বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫০০০ টাকা এবং বন্ধু বেকারির আলমগীর হোসেন এর কাছ থেকে ৩০০০ টাকা নিয়ে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে শ্যামনগরের নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারী এবং বন্ধু বেকারির স্বত্বাধিকারী আলমগীর হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে তাদের আটক করে।

তারা আরও জানান, তিনজন ব্যক্তি দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি করে দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন।

সাংবাদিক এবং ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী তিনজন ব্যক্তির আটক এর খবর ছড়িয়ে পড়লে কয়েকশ’ উৎসুক জনতা হাজির হয় সেখানে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃত তিনজনকে পুলিশের সোপর্দ করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, নূরনগর বাজরের স্থানীয় জনগণ তিন জনকে আটক করে থানা খবর দিলে পুলিশ সেখান থেকে তিনজনকে হেফাজতে নিয়ে আসেন।

উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।