1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার দু’টি সহ সরকারি হলো তিন বিদ্যালয় - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার দু’টি সহ সরকারি হলো তিন বিদ্যালয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩০৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||দেশের তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।

আদেশে বলা হয়, খুলনা নগরীর খালিশপুর উপজেলার বেসরকারি ‘প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়কে ‘প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়’, একই জেলার ফুলতলা উপজেলার বেসরকারি ‘আলীম ইন্টার্ন মাধ্যমিক বিদ্যালয়কে ‘আলীম ইন্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং নরসিংদী জেলার সদর উপজেলার ‘ইউএমসি আদর্শ বিদ্যালয়কে সরকারি করা হলো।

তিনটি বিদ্যালয় সরকারি করার পৃথক আদেশে জানানো হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীদের চাকুরি বদলিযোগ্য হবে না।
খুলনার ‘স্টার জুট মিলস্ উচ্চ বিদ্যালয়’ : দিঘলিয়া উপজেলার ‘স্টার জুট মিলস্ উচ্চ বিদ্যালয়’ আজ সরকারি ঘোষণা করা হয়েছে। বুধবার শিক্ষক মোছাঃ রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়’ সরকারিকরণ করা হলো। এখন থেকে বিদ্যালয়টির নাম হবে ‘স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়’।

প্রচলিত বিধি-বিধানের আলোকে এই প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সরকারি চাকুরিতে আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকুরি বদলিযোগ্য হবে না বলেও উলে­খ করা হয়েছে।

একই সঙ্গে সরকারিকরণের এই সিদ্ধান্তের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যশোর শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় এই মাসেই চারটি স্কুল সরকারি করল, যা নিয়ে গত তিন মাসে মোট ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। এই উদ্যোগটি দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এর আগে ১৯ মে খুলনা জেলার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় এবং নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ এম সি আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়েছিল।
এ ছাড়া, চলতি বছরের ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি করা হয়।

মার্চ মাসে সরকারি হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস্ উচ্চ বিদ্যালয় এবং খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।