1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পেডিকিউর নিয়ে কেন সতর্ক হওয়া জরুরি ? - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পেডিকিউর নিয়ে কেন সতর্ক হওয়া জরুরি ?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়।

কিন্তু বেশির ভাগ সময় আমরা অনেকেই এতো তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করি না। চলুন আজ সেই জরুরী বিষয়গুলো জেনে নেয়া যাক-

কী কী দেখে সাবধান হবেন:

প্রতিদিন অনেক মানুষই পার্লারে যান। তাদের মধ্যে অনেকের ত্বকের নানা সমস্যা থাকতে পারে। এ ক্ষেত্রে পেডিকিউরের যন্ত্রগুলো প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করা না হলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। শুধু পায়ে বা নখে ছত্রাকের সংক্রমণের ভয় নয়, অনেক ক্ষেত্রে রক্তবাহিত রোগ ছড়ানোর ঘটনাও ঘটতে পারে। কিউটিকল কাটার যন্ত্রগুলো সঠিকভাবে জীবাণুমুক্ত করা না হলে হেপাটাইটিস সি-এর মতো রোগ ছড়ানোর ঝুঁকি থাকে।

পেডিকিউরের পানির পাত্রের পরিচ্ছন্নতা:

সাধারণত পার্লারে একই পানির পাত্র সবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমনকি বাড়ি এসে যারা রূপচর্চা করেন, তারাও একই পাত্র বারবার ব্যবহার করেন। ফলে জীবাণুর উপস্থিতি থেকেই যায়।

পেডিকিউরের যন্ত্রপাতি:

নখ কাটা, ফাইল করা, কিউটিকল কাটা এবং মৃত ত্বক অপসারণের সব যন্ত্রপাতি বারবার ব্যবহার করা হয় পার্লারে। যদি দেখেন, সেগুলো জীবাণুমুক্ত করা হয়নি, তাহলে জেনে নিন, সেগুলো ব্যবহার করাও বিপজ্জনক।

রূপচর্চা শিল্পীর পরিচ্ছন্নতা বোধ:

অপরিষ্কার বা জীবাণুমুক্ত না করা হাত এবং গ্লাভস না পরে থাকলে বুঝবেন সেখানে পেডিকিউর করা উচিত নয়।

পেডিকিউরের পর প্রতিক্রিয়া:

বিশেষ কোনো পণ্য থেকে অ্যালার্জি হতে পারে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। যদি তা না করেন, তাহলে অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে। সে ক্ষেত্রে পার্লার পরিবর্তনের কথা ভাবতেই হবে।

তবে এ কথা ঠিক যে পেডিকিউরের প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই নিজে নিজে করার মতো যথেষ্ট পারদর্শী হন না বলেই রূপচর্চা শিল্পীর দ্বারস্থ হন। বাড়িতে ডেকে পেডিকিউর করান বা পার্লারে গিয়ে, সব ক্ষেত্রেই সতর্ক হতে হবে। নিয়মিত পা পরিষ্কার রাখা, ইন-গ্রোন নখ, কিউটিকল কাটা, মৃত ত্বক অপসারণ, এ সবই আসলে দরকারী। পায়ের স্বাস্থ্যবিধি মেনে চলা কিন্তু সামগ্রিক স্বাস্থ্যরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই পার্লারে পেডিকিউর করানোর আগে কয়েকটি কৌশল মেনে চলতে পারেন

পার্লার সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া:

একাধিক পার্লারে গিয়ে বা লোকমুখে শুনে শুনে অথবা অনলাইনে ‘রিভিউ’ পড়ে বুঝে যাবেন, কোন পার্লারে সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। তার পর সেটিকেই বেছে নিন প্রতিদিনের রূপচর্চার জন্য।

পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন:

সেরা পার্লারটি বেছে নেওয়ার পর সেখানে গিয়ে পরীক্ষানিরীক্ষা করে নিন। সরঞ্জামগুলো পরিষ্কার করা হচ্ছে কি না, অথবা স্যানিটাইজ করা হচ্ছে কি না, দেখে নেবেন।

নিজের সরঞ্জাম ব্যবহার করুন:

সবচেয়ে কার্যকরী ও নিরাপদ উপায় অবলম্বন করা ভালো। সেক্ষেত্রে নিজের বাড়ির জিনিস নিয়ে গেলে সংক্রমণের আর ভয় থাকবে না। পার্লারে হোক বা নিজের বাড়ি, রূপচর্চা শিল্পীর হাতে তুলে দিন যন্ত্রপাতি। তারপর কাজ হয়ে গেলে ফিরে এসে নিজের হাতে ধুয়ে নিন।

সরাসরি কথা বলুন:

আপনার যে পরিচ্ছন্নতা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, সে বিষয়ে সরাসরি রূপচর্চা শিল্পীকেই বলুন। পার্লারের স্বাস্থ্যবিধির বিষয়ে প্রশ্ন করুন। কোনো অ্যালার্জি বা রোগ থাকলে তাঁকে সেটি জানিয়ে রাখুন।

প্রাকৃতিক পণ্য বেছে নিন:

এমন পার্লার বেছে নিন যেখানে রাসায়নিক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক পণ্য ব্যবহার করা হয়। এভাবে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।