1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীর টুটপাড়ায় এক বৃদ্ধ নারীকে কুপিয়ে হত্যা - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নগরীর টুটপাড়ায় এক বৃদ্ধ নারীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার টুটপাড়া এলাকার দারোগার বস্তির পাশে একতলা ভবন থেকে নিলু বেগম (৫৬) নামের এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ওই এলাকার ফেরদৌসী বেগম পলি’র পরিত্যাক্ত একতলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। রাতের আধারে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ঘরের মালামাল লুট করেছে বলে এলাকাবাসির ধারনা।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, মৃত নিলু বেগম ভিক্ষাবৃত্তি করে জীবীকা নির্বাহ করতেন। তাছাড়া এলাকায় তিনি চড়া দরে সুদের ব্যবসাও করতেন। এর আগে তার বাড়িতে দুর্বৃত্তরা আক্রমন করে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। হত্যাকারীদের ধারনা ছিল যে তার ঘরে মোটা অংকের টাকা রয়েছে। দুষ্কৃতিকারীরা ঘরের পিছনে পশ্চিম দিকে নোনা ধরা জরাজীর্ণ বাথরুমের ওয়ালের ইট খুলে ভিতরে প্রবেশ করে ধারালো দেশীয় অস্ত্র (ছুরি) দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘরের ভেতরের আসবাবপত্র ভেঙে কাপড়-চোপড় এলোমেলো করে টাকা এবং স্বর্ণালংকার নিয়ে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসি আরও জানায়, ওই এলাকার জনৈক এক ব্যক্তি তাকে দুপুরের খাবার দেওয়ার জন্য ডাকতে যায়। কিন্তু তার সাড়া না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম নিলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ওই নারীর কেউ ছিল না। তিনি একা-একা ওই বাড়িতে বসবাস করতেন।

মোটা অংকের টাকা রয়েছে বলে দুস্কৃতিকারীরা তার ওপর হামলা চালায়। হামলায় বুকে এবং মাথায় আঘাত প্রাপ্ত হন তিনি। তার মরদেহ মর্গে রয়েছে। আসামিদের শনাক্তকরণের চেষ্টা চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।