1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১৭ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

১৭ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩২০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||প্রতারণা করে ৮ লক্ষ টাকা আত্মসাতের মামলার রায়ে ৬ মাসের কারাদন্ডাদেশে গ্রেপ্তার এড়াতে ১৭ বছর দেশ-বিদেশে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি নজরুল হক ববির (৫৫)।

বুধবার (২১ মে) দিবাগত রাতে কেএমপির খানজাহান আলী থানা পুলিশ ফুলতলা উপজেলার শিরোমনি মধ্যপাড়া নিউ হক ভিলা বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। তিনি ফুলতলার দামোদর নতুনহাট এলাকার মৃতঃ শেখ ইমদাদুল হকের পুত্র।

মামলা ও থানা সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর মির্জাপুর এলাকার এক সময়ের বাসিন্দা নজরুল হক ববি ২০০৬ সালে মতিয়াখালীর বাসিন্দা ব্যবসায়ী হারুণ অর রশিদকে ঠিকাদারী ব্যবসার অংশীদার করার লোভ দিয়ে ৮ লক্ষ টাকা নেন।

কাজ শেষে ববি টাকা ফেরত না দিলে ২০০৭ সালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তখন ববি দেশ ছেড়ে পালিয়ে যান। গত ২০ এপ্রিল ২০০৮ সালে সিএমএম আদালত বিচারের জন্য মামলা দায়রা জজ আদালতে প্রেরণ করেন। সাব জজ ১ম আদালত ববির অনুপস্থিতিতে ৭/০১/০৯ তারিখে ঘোষিত রায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ৮ লক্ষ টাকা জরিমানা করেন।

সপ্তাহখানেক ববিকে শিরোমনি এলাকায় দেখতে পেয়ে হারুণ অর রশিদ আদালতের স্মরণাপন্ন হন। যুগ্ম দায়রা ১ম আদালত গত ১৯/০৫/২৫ তারিখে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানা পাওয়ার পর কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের ব্যক্তিগত তত্ত্বাবধানে খানজাহান আলী থানা বুধবার রাতে শিরোমনি মধ্যপাড়া নিউ হক ভিলা বাস ভবন থেকে ববির বর্তমান বাসস্থান থেকে গ্রেফতার করে।

তাকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি নজরুল হক ববির গ্রেফতারের খবর পেয়ে খুলনার রড সিমেন্টসহ বিভিন্ন পাওনাদাররা তাদের পাওনা টাকা আদায়ের জন্য তৎপর হয়ে উঠেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।