1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কৃষক মাহাতাব শেখ হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের ফাঁসির দাবি - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কৃষক মাহাতাব শেখ হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের ফাঁসির দাবি

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২০৩ বার শেয়ার হয়েছে

এস. এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট||দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা গ্রামে কৃষক মাহাতাব শেখ (৪২) হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মে) বিকালে কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই মানববন্ধনে শত শত সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।

বক্তারা জানান, হত্যার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো মামলার অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করেনি। তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত, যারা প্রশাসনেরও ছত্রছায়ায় রয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কামটা গ্রামে মোস্তফা শেখ ও কওসার মোল্লার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০২১ সালের ইউপি নির্বাচনে উভয় পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পর থেকেই এই বিরোধ তীব্র আকার ধারণ করে। কিছুদিন আগে মোল্লা পক্ষের লোকজন নিহত মাহাতাব শেখকে মারধর করে হাত ভেঙে দেয়।

নিহত মাহাতাব শেখ স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শেখের মেজ ভাই। বক্তাদের অভিযোগ, ইউপি সদস্য মোস্তফা শেখ বর্তমানে জেল হাজতে থাকায় সেই সুযোগে তার ভাই মাহাতাবকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

নিহতের ভাইপো মহাসিন শেখ বলেন, “১৬ মে রাতে মাহাতাব চাচা নিজ পোলট্রি ফার্মে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে মারধর করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে শওকাতের বাড়িতে আশ্রয় নেন, সেখান থেকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

নিহতের ভাগনে সুইট অভিযোগ করেন, মাহাতাব শেখকে বিষাক্ত ইনজেকশন পুশ ও পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ প্রতিপক্ষ দাবি করছে, সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। সুইট বলেন, “তার শরীরে সাপের কামড়ের কোনো লক্ষণ ছিল না, অথচ পুলিশ মূল আসামিদের ধরছে না।”

ঘটনার পর নিহতের ভাই রিপন শেখ ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কামটা গ্রামের ইমরান মোল্লা রিপনসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকিরা এখনও পলাতক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের স্বজন মহাসিন শেখ, সুইট, রমিছা বেগম, কাদের শেখ, রস্তুম শেখ, লিটন শেখ, ইব্রাহিম, সাগর, আজিজুল মিয়া, বিল্লাল, আইয়ুব মিয়া, মোতালেবসহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।