1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনের উপকূলে মে মাসেই ঘূর্ণিঝড়ের শঙ্কা: প্রস্তুতি নিতে বলছেন বিশেষজ্ঞরা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সুন্দরবনের উপকূলে মে মাসেই ঘূর্ণিঝড়ের শঙ্কা: প্রস্তুতি নিতে বলছেন বিশেষজ্ঞরা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

এস. এম.  সাইফুল ইসলাম কবির ||দন্ক্ষিণ -পশ্চিমাঞ্চলের  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মৎস্যভান্ডারখ্যাত উপকূলে আবারও মে মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে।

গত বছরের এই সময়েই উপকূলজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল। এর আগে একই সময়ে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ও আঘাত হেনেছিল। পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে পাঁচটিই হয়েছে মে মাসে।

এবারও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ১৬ থেকে ২২ মে-র মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে ২৩ থেকে ২৮ মে-র মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ২৭ থেকে ৩০ মে’র মধ্যে উড়িষ্যা-মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে। একই সময়ে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) সম্ভাব্য দুটি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে—‘শক্তি’ এবং ‘মন্থা’। গবেষক পলাশ মনে করেন, যদি আরব সাগরের ঝড়টি আগে শেষ হয়, তাহলে বঙ্গোপসাগরের ঝড়টি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হতে পারে।

এদিকে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার জন্য ২২ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দর সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, মে মাসে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ সতর্কতা, জরুরি ত্রাণ প্রস্তুতি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম ব্যবস্থাগ্রহণ জরুরি।

অতীতে এই মাসেই সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির নজির রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।