1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বদলে যাচ্ছে ফুলবাড়িগেট মোড়ে কুয়েট প্রবেশদ্বার - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বদলে যাচ্ছে ফুলবাড়িগেট মোড়ে কুয়েট প্রবেশদ্বার

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বদলে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ফুলবাড়িগেট মোড়ের প্রবেশদ্বার। ৪০ লাখ টাকা ব্যয়ে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট মোড়সহ কুয়েট প্রবেশদ্বারের প্রশস্তকরণ, আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ দুই মাস আগে শুরু হয়েছে। কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে বাকি ৪০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেস কনস্ট্রাকশন সূত্রে জানা যায়।

কুয়েট প্রবেশদ্বারের ফুলবাড়িগেট মোড়টি প্রশস্তকরণ, আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য কুয়েট কর্তৃপক্ষও দীর্ঘদিন ধরে চেষ্টা অব্যাহত রেখেছিল বলে জানিয়েছেন কুয়েটের প্রধান প্রকৌশলী প্রফেসর এবিএম মামুনুর রশিদ। খুলনা গেজেটকে তিনি বলেন, “কুয়েট কর্তৃপক্ষের তৎপরতার কারণে কাজটি দ্রুততার সাথে শুরু হয়েছে”।

খুলনার গুরুত্বপূর্ণ ২২ টি মোড় প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় কাজটি সম্পন্ন হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশন এটি বাস্তবায়ন করছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুয়েট প্রবেশদ্বারসহ ফুলবাড়িগেট মোড় থেকে সংযোগ সড়কগুলোতে সহজভাবে প্রবেশের জন্য ইন্টারসেকশন তৈরি করা হবে। ইন্টারসেকশনের মাঝখানে মিডল আইল্যান্ড নির্মাণ করা হবে। কুয়েট প্রবেশদ্বারের সংযোগ সড়কের রোড ডিভাইডারের উপর স্থাপন করা হবে দৃষ্টিনন্দন “কুয়েট মনুমেন্ট”। তৈরি করা হবে ট্রাফিক আইল্যান্ড, পুলিশ বক্স, পাবলিক টয়লেট, যাত্রী ছাউনী, সর্বসাধারণের বসার জন্য বেঞ্চ, সুপেয় পানি পানের জন্য স্থাপন করা হবে ওয়াটার ড্রিংকিং স্টেশন।

মোড়ের যানজট নিরসনের জন্য তৈরা করা হবে সিএনজি, অটোরিকশা এবং রিকশা /ভ্যানস্টান্ড। সড়কে রোড মার্কিং, জেব্রা ক্রসিং থাকবে। রাতের বেলা কুয়েট প্রবেশদ্বারের ফুল বডিগার্ড মোড়ের সর্বত্র আলোকিত করার জন্য হাইমাস লাইট বসানো হবে।

খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট রেল ক্রসিংয়ের কুয়েট প্রবেশদ্বারসহ ৪ টি সংযোগ সড়ক রয়েছে। কুয়েট প্রবেশদ্বারের ফুলবাড়িগেট মোড়টিতে সব সময় যানজট লেগে থাকে। যানজটের কারণে যানবাহনের চালক, যাত্রীসহ সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। গুরুত্বপূর্ণ চারটি সড়কের সংযোগস্থল এটি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কুয়েট প্রবেশদ্বারে ফুলবাড়িগেটের গুরুত্বপূর্ণ এ মোড়টিতে যানবাহন চলাচলে কখনও শৃঙ্খলা ছিল না। ট্রাফিক আইন অমান্য করে সিএনজি চালকেরা সড়কের অর্ধেকাংশ দখল করে যাত্রী উঠানামার কাজ করে। যার কারণে মোড়টিতে প্রায়শই যানজট লেগে থাকে। কুয়েট প্রবেশদ্বারের ফুলবাড়িগেট মোড়ের খুলনা সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ‘র নিয়ন্ত্রণাধীন জায়গা বেদখলে ছিল দীর্ঘদিন। কুয়েট সংযোগ সড়কের আধুনিকায়ন এবং ড্রেন নির্মাণের কাজ শুরু করার আগে ২০২৩ সালে মোড়ের আশেপাশের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

কুয়েট প্রবেশদ্বারের ফুলবাড়িগেট মোড় প্রশস্তকরণ ও সৌন্দর্য বর্ধন সম্পর্কে কুয়েটের প্রধান প্রকৌশলী প্রফেসর এবিএম মামুনুর রশিদ বলেন, “কুয়েট প্রবেশদ্বারের ফুলবাড়িগেট মোড় প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের জন্য আমরা কুয়েট কর্তৃপক্ষ চেষ্টা চালিয়েছি। সার্বক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রক্ষা করছি। যাতে কাজের গুণগত মান বজায় রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারে।

কাজটি সম্পন্ন হলে খুলনা যশোর মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার দৃষ্টি নন্দন হবে। আগতরা সহজেই বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারবে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।