1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৪১ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট||বাগেরহাটের মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।শুক্রবার (২৩মে) সকাল ১০ টায় মোল্লাহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রায়হানের চাচী বলেন, রায়হান খুব ভালো একটি ছেলে ছিল, সে ইজিবাইক চালিয়ে তার প্রতিবন্ধী মা ও পরিবারের খরচ যোগাতেন।কিন্তু ইমন চৌধুরী বিদেশে নেবার কথা বলে তার কাছ থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

কয়েক মাস ঘুরানোর পর রায়হান যখন বুঝতে পারে যে, ওরা আমাকে আর বিদেশ নিতে পারবে না,তখন সে টাকা ফেরত চায়, এক পর্যায়ে টাকা ফেরত না দিয়ে আসামিগন তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী গত ৬মে রাত ১১ টায় পশ্চিম ভান্ডারখোলা গ্রামের ইমন চৌধুরী, নুর আলম মোল্লা, ফয়সাল ফকির ও ফয়সাল মোল্লা রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভান্ডারখোলা শফিকুল ইসলাম চৌধুরীর বাড়ির পূর্ব পাশে পাকা ব্রিজের উপর নিয়ে মারপিট করে এবং তার শরীরের জোরপূর্বক বিষাক্ত একটি ইনজেকশন পুশ করে দেয় ও অ্যালকোহল জাতীয় কিছু সেবন করিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় রায়হানকে তারা বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়, পরবর্তীতে রায়হানের আর্তনাদ শুনে স্বজনরা তাকে উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্য চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে, সেখানে পরিস্থিতি আরো অবনতি হলে ৯ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, সেখানেই চিকিৎসারত অবস্থায় ১১ মে রায়হানের মৃত্যু হয়।এ ঘটনায় রায়হানের পিতা এরশাদ কাজী গত ১৫ মে বাগেরহাট জুডিশিয়াল আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার খবর জানতে পেরে আসামিপক্ষ বাড়ি ছেড়ে পালিয়ে ষায়। বর্তমানে বিভিন্নভাবে রায়হানের স্বজনদের হুমকি ধমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন এবং রায়হান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।