1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ময়ূর নদের অবৈধ দখল উচ্ছেদে আইনি পদক্ষেপে (বাপা)' র মতবিনিময় সভায় - জেলা প্রশাসক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ময়ূর নদের অবৈধ দখল উচ্ছেদে আইনি পদক্ষেপে (বাপা)’ র মতবিনিময় সভায় – জেলা প্রশাসক

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৩ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার এক মতবিনিময় সভা আজ শনিবার বিকাল ৩.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে: ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান নাগরিক নেতা এইচ এম আলাউদ্দিন, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন,
কবি, সাংবাদিক ও লেখক আবু আসলাম বাবু, প্রধান শিক্ষক সাঈদা পারভিন,অ্যাডভোকেট মেহেদী হাসান
খুলনা উন্নয়ন ফোরামের আসিফ ইকবাল, খুলনা আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক চিএ শিল্পী মিলন বিশ্বাস, সাংবাদিক শাহীন হাওলাদার, কবি রহমত আলী, শিল্পী প্রবীর বিশ্বাস প্রমুখ।
এসময়ে নেতৃবৃন্দ ময়ূর নদের বিভিন্ন স্থানের অবৈধ দখল এবং সীমাহীন দূষণের চিএ ও নিষিদ্ধ ঘোষিত সিঙ্গেল ইউজড পলিথিন শপিং ব্যাগের নানামুখী ক্ষতির দিক তুলে ধরে এব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। নেতৃবৃন্দ বলেন ময়ূর নদের দখল দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের আধিপত্যের কারণে খুলনার জলাবদ্ধতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।এর প্রভাবে মশার উপদ্রব , মশাবাহিত রোগ সহ এলাকার মানুষ প্রাণিকূলের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

প্রয়োজন অবৈধ দখল উচ্ছেদ এবং পলিথিন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ আইনগত প্রদক্ষেপ গ্রহণ। এসময়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এব্যাপারে দ্রুত সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

নেতৃবৃন্দ এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মূল সড়কে অবাধে বাজারের ময়লা আবর্জনা ফেলে , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারী সহ এলাকার জনগণের জীবন দুর্বিষহ করে তোলার কথা উল্লেখ করে এব্যাপারে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।