1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি||বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

রবিরার (২৫মে) সকালে চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গোলজার আলী তার লিখিত বক্তব্যে বলেন, আমার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটা শুধু একটি মিথ্যা মামলা নয় এটি একটি প্রতিহিংসার রাজনীতি বলে মনে করি।

তিনি আরোও বলেন, গত ১০ মে অনুষ্ঠিতব্য ৯নং রাখালগাছি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ভোটারদের ভোটে আমি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়। আমার প্রতিদ্বন্দ্বী হাওলাদার কামরুল ইসলাম রোমান হেরে যাওয়ায় তার দলবল ও সমর্থকেরা রাখালগাছি বাজারে রাত আনুমানিক ৮টার সময় আমি এবং আমার কর্মী ও সমর্থকদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এই হামলায় আমিসহ ১০/১২ জন মারাত্মক ভাবে জখম হয়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্বার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে হাওলাদার কামরুল ইসলাম রোমান এখনো পর্যন্ত আমি”সহ বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীকে জীবননাশের হুমকি ধামকি ভয় ভিতি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় আমার জীবনের নিরাপত্তার স্বার্থে আদালতে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

হাওলাদার কামরুল ইসলাম রোমান একজন মাদক ব্যবসায়ী, অস্ত্র বহনকারী। সে তার অনুসারীদের দিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, শরিফুল ইসলাম গোরা একজন উৎশৃংখল চাঁদাবাজ ব্যক্তি হওয়ায় তার অপকর্ম আড়াল করার জন্য আমি”সহ আরো ৮/১০ জনের নামে একটি মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দিয়েছে।

এই শরিফুল ইসলাম গোরা এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদাবাজি করতে গেলে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। এই দুষ্টকৃতকারীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য ভুক্তভোগীরা ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফকির মাসুম বিল্লাহ, শেখ সেলিম, সালাম বিশ্বাস, মোস্তফা মল্লিক, শেখ কামরুজ্জামান, শেখ হাবিবুর রহমান, মোনায়েম, বাবুল হাওলাদার, শেখ আলমগীর, খান মিজানুর রহমান, বাদশা”সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।