1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন র‍্যালি ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস চত্বরে ওই মেলা অনুষ্ঠিত হয়।

রোববার ((২৫ মে-২৫) সকালে প্রথম দিন উপজেলা ভূমি অফিসের আয়োজনে শান্তির পায়রা উড়িয়ে ও ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

উদ্বোধনের পর জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শরীফ নেওয়াজ। প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিশেষ অতিথির ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাতে ইসলামী কেশবপুর পৌর আমির মোঃ জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আক্তার মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,আর সাঈদ, কেশবপুর নিউজক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাগরদাঁড়ি প্রেসক্লাবের উপদেষ্টা এম,এ রহমান, কেশবপুর থানার এস,আই মোঃ সাইমুন হোসেন ও সেবা প্রত্যাশী ভুক্তভোগী জননী অভিরণ বিবি, তথ্য পরামর্শ দাতা হিসেবে উপবিষ্ট ছিলেন, জাহিদ হাসান। অনুষ্ঠানে উপজেলা সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা, সুধীজন, সংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রথম ভূমি সেবা গ্রহণ করেছেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,আর সাঈদ।
অনুষ্ঠানে ভূমি উন্নয়ন কর প্রদান (ফ্লো-ডায়াগ্রাম), ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করবেন, মিউটেশন (ফ্লো- ডায়াগ্রাম) এবং নামজারি জমাখারিজ কেন করবেন ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে কোন সেবা পোর্টাল ব্যবহার করবেন এ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।