1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কপোতাক্ষ নদের কাঁকড়া রপ্তানি হচ্ছে ৪ দেশে - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কপোতাক্ষ নদের কাঁকড়া রপ্তানি হচ্ছে ৪ দেশে

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||প্লাস্টিক বাক্সে কাঁকড়া চাষ করে জীবন বদলে গেছে আব্দুল্লাহ আল মামুন সজিবের। কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে ৯ বিঘা আয়তনের ঘেরে ৭৩ হাজার প্লাস্টিকের বাক্সে করা হচ্ছে শীলা সেরেটা জাতীয় কাঁকড়া চাষ। এই ঘেরের উৎপাদিত কাঁকড়া দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে চীন, কোরিয়া, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায়।

উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন সজিব উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি চাকরি করতেন যমুনা গ্রুপের করপোরেট এক্সিকিউটিভ পদে। উচ্চশিক্ষায় শিক্ষিত এ যুবক গ্রামের মানুষের উন্নয়নে খামারির উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ২০১৯ সালের শেষে চাকরি ছেড়ে বাড়িতে এসে মুরগির খামার ও ফলের বাগান করেন। কিন্তু মুরগির খামার ও ফলের বাগানে ভালো করতে না পারলেও মনোবল হারাননি। শেষে মাছ চাষের পাশাপাশি কাঁকড়া চাষের উদ্যোগ নিয়েই সফলতা পেয়ে যান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কপোতাক্ষ নদের ধারেই সজিবের ঘেরের পানিতে ভাসমান ছোট ছোট ৭৩ হাজার প্লাস্টিকের বাক্সে শীলা সেরেটা জাতীয় কাঁকড়ার চাষ করা হয়। এই ঘেরে গত ৩ বছর ধরে দুটি গ্রেডের কাঁকড়া চাষ করেন তিনি। সজিবের ৯ বিঘার ঘেরের ৫ বিঘাতে ৭৩ হাজার বাক্সে চাষ হচ্ছে সফট সেল কাঁকড়া এবং ৪ বিঘাতে সনাতনী পদ্ধতিতে চাষ হচ্ছে হার্ড সেল কাঁকড়ার। কাঁকড়ার খাদ্য হিসেবে প্রতিদিন প্রায় ২ মণ তেলাপিয়া মাছ কেটে খাওয়ানো হয়।
কপোতাক্ষ নদের কাঁকড়া রপ্তানি হচ্ছে ৪ দেশে

কপোতাক্ষ নদের কাঁকড়াসহ এখানে নোয়াখালী, মুন্সিগঞ্জ, কপিলমুনি, পাইকগাছাসহ বিভিন্ন এলাকা থেকে কাঁকড়া এনে চাষ করছেন তিনি। বাক্সে কাঁকড়া ঢোকানোর ৩ ঘণ্টার মধ্যেই খোলস শুরু হয়। এরপর ২৫ দিনের পরিচর্যা শেষে তা পুরাপুরি গ্রেডিংয়ে পরিণত হয়। তার চাষ করা কাঁকড়া যাচ্ছে দেশের পাঁচ তারকা হোটেলসহ কোরিয়া, অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়ার মত দেশে। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, ঠিক তেমনি তার কাঁকড়ার ঘেরে ২৪ জনের কর্মসংস্থান হয়েছে।

তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন সজিব বলেন, কাঁকড়া বহন করা ফ্রিজিং গাড়ি চলে আসে ঘের পারে। ক্রেতারা ঘের থেকে বাছাই করা গ্রেডিং কাঁকড়া ওই ফ্রিজিং গাড়িতে করে নিয়ে যায়। প্রতি কেজি কাঁকড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়। এ কাঁকড়া শুধু মাত্র পাঁচ তারকা হোটেলে বিক্রি ও বিদেশে রপ্তানি করা হয়। স্থানীয় খোলা বাজারে বিক্রি করা হয় না। ঘের থেকে যেমন কাঁকড়া বিক্রি হচ্ছে, তেমনিভাবে বিভিন্ন নদী থেকে ধরা বিভিন্ন গ্রেডের কাঁকড়া এনে ঘেরে দেয়া হয়।

তিনি জানান, এ ঘেরে একজন ম্যানেজার ও একজন সুপারভাইজার ছাড়াও ২২ জন শিক্ষার্থী খণ্ডকালীন কাজ করেন। এখানে কাজ করে তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তার উৎপাদিত কাঁকড়ার বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। এবার তিনি জাপানে কাঁকড়া রপ্তানি করার উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে জাপানি এক্সপোর্টধারীদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কোরবানির ঈদের পরেই সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পার থেকে সরাসরি জাপানে কাঁকড়া রপ্তানি করতে পারবেন।

এ বিষয়ে কেশবপুর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মূলত এ ঘেরটি সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পারের কেশবপুর ও তালা উপজেলার মানুষের জমিতে তৈরি করা হয়েছে। ছোট ঘের হলেও প্রায় ৭০ থেকে ৮০ হাজার কাঁকড়া রয়েছে এ ঘেরে। ২২ জন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি কাঁকড়া ঘেরে খণ্ডকালীন কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, এ ঘেরের উৎপাদিত কাঁকড়া বিদেশেও রপ্তানি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অসংখ্য বেকার যুবক কপোতাক্ষ নদ পারে এ ধরনের কাঁকড়া চাষের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।