1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীর দৌলতপুরে রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নগরীর দৌলতপুরে রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নগরীর দৌলতপুরের মহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার সকাল থেকে আসতে শুরু করেন দৃষ্টি হারাতে বসা মানুষেরা।

অর্থের অভাবে সুচিকিৎসা বঞ্চিত তারা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে প্রায় আট শতাধিক রোগীকে চক্ষুচিকিৎসা দেয়া হয় বিনামূল্যে।

এরমধ্যে দুইশ’ জন রোগী হারাতে বসেছেন দৃষ্টিশক্তি; তাদের চোখের ছানি অপারেশন করাতে হবে। তাৎক্ষণিক ভাবেই গতকাল চশমা দেয়া হয়েছে আরও পাঁচ শতাধিক রোগীকে। আর এত্তোসব বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের উদ্যোগেই।

পর্যায়ক্রমে দৃষ্টিশক্তি হারাতে বসা দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দেবার প্রতিশ্র“তিও দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল।

রোববার নগরীর দৌলতপুরে হাজী মুহম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে ড্যাব খুলনার ২২জন বিশেষজ্ঞ চিকিৎসক রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বিনামুল্যের চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আট শতাধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন। এর মধ্যে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া অন্তত ৫০ জন রোগীকে শিরোমনি চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়েছে; শিগগিরই তাদের অপারেশন করানো হবে।

এছাড়া পর্যায়ক্রমে দুইশ’ রোগীর চোখের অপারেশন করে লেন্স বসিয়ে দেয়া হবে। এছাড়া গতকাল চক্ষুচিকিৎসা ক্যাম্পেই পাঁচ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে চশমা দেয়া হয়েছে।

এসব যাবতীয় চিকিৎসা সেবা দিয়েছেন খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানাধীন নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের সম্ভাব্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বেজায় খুশী অর্থাভাবে সুচিকিৎসা বঞ্চিত মানুষেরা। এ ধরনের মেডিকেল ক্যাম্পে এসে সুশৃঙ্খলভাবে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা চশমা পাওয়া হতদরিদ্র্যরা।

বিনামূল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, ড্যাব নেতা ডাঃ রফিকুল হক বাবলু ও ডাঃ আবু জাফর মোঃ সালেহ, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।