1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঝিকরগাছায় বরুন এর মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ঝিকরগাছায় বরুন এর মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২২৫ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা যশোর ||যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের ঐতিহ্যবাহী মীর পরিবারের কৃতী সন্তান, আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান কবির (বরুন) এর মৃত্যুতে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) বিকাল ৪টায় পানিসারার মীর সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন পানিসারা ইউনিয়নের সর্বস্তরের নাগরিক বৃন্দ।

মীর ফারুখ আহম্মেদ এর সভাপতিত্বে এবং মীর ফয়েজ আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু।

তিনি তার বক্তব্যে দলমত এর উর্ধ্বে থেকে যেকোনো অন্যায়ের প্রতিবাদ এবং সমাজসেবায় মীর বাবরজান বরুন এর অবদানের কথা স্মরণ করেন।

উক্ত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মীর বাবরজান বরুন এর ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, টাউরা গ্রামের কৃতি সন্তান শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, বেজিয়াতলা আলিম মাদরাসার শিক্ষক মিজানুর রহমান লাল্টু, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, আবুল খায়ের, সাংবাদিক এম আর মাসুদ, রাকিব হোসেন, তপু মির্জা, ইউপি সদস্য মুকুল হোসেন, কবীর হোসেন, সোহরাব হোসেন সহ আরও অনেকে। এসময় বক্তারা সমাজে মীর বাবরজান বরুনের অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাবরজান বরুন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহাব। অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য মীর বাবরজান বরুন গত ২৪ মে আমেরিকার একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি ২০২৪ সালে আমেরিকা গমন করেন। সমগ্র ঝিকরগাছা উপজেলা জুড়ে তিনি একজন স্বনামধন্য সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।