1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কৃষি অফিসের আয়োজনে  ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন  - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কৃষি অফিসের আয়োজনে  ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০০ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ,বাগেরহাট ||বাগেরহাটের মোল্লাহাটে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর  উপপরিচালক (ভারপ্রাপ্ত) রমেশ চন্দ্র ঘোষ।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি স্মার্ট হলে বাংলাদেশও স্মার্ট হবে। আমাদের অর্থনীতির সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কৃষিতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। কৃষক ও দেশ উভয়কে সমৃদ্ধ করতে হবে।

বর্তমান বিশ্বের জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিনিয়ত খাপ খাইয়ে চলতে হচ্ছে। যদি আমরা খাপ খাওয়াতে না পারি তাহলে কৃষিকে এগিয়ে নিতে পারবো না এবং দেশও পিছিয়ে পড়বে। দেশের অর্ধেক মানুষ এখনো কৃষি কাজের সাথে জড়িত। অনেক সময় হঠাৎ বৃষ্টিপাতের ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়। তিনি আরও বলেন, তখন কৃষকদের করণীয় বিষয়ে তাদের জানাতে হবে। আমরা কৃষককে স্মার্ট করতে চাই।

কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান হয়, অধিক মুনাফা অর্জন করতে পারে সেজন্য কাজ করা প্রয়োজন। দেশের পানি, মাটি, বাতাস বড় সম্পদ। এদেশের মাটিতে বীজ বপন করলেই ফসল হয়। আমরা যদি পরিবেশ এবং মাটিকে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের কৃষি এগিয়ে যাবে এবং আমরাও এগিয়ে যাবো।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পিডিবি কর্মকর্তা গাউছুল হক, উপজেলা পাট উন্নয়ন অফিসার হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি আক্তার, অতি: কৃষি অফিসার মেহেদী হাসান, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির আহমেদ, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, সাংবাদিক মীর মাসুদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।