1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এক যুগের বেশি সময় পর বিএনপির মঞ্চে সাবেক এমপি লবী - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

এক যুগের বেশি সময় পর বিএনপির মঞ্চে সাবেক এমপি লবী

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||

(খুলনা-৫ আসনে কর্মসূচিতে অংশ নিবেন আজ)

দীর্ঘদিন পর রাজনীতিতে সক্রিয় হয়েছেন খুলনা-২ আসনের (সদর ও সোনাডাঙ্গা থানা) সাবেক সংসদ সদস্য, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগার লবী।

প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার তাঁকে দেখা যায় মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভার মঞ্চে। আগামী নির্বাচনে খুলনার যে কোনো একটি আসনে মনোনয়নপ্রত্যাশী ধনাঢ্য এ ব্যবসায়ী।

সূত্র জানায়, বিকেলে খুলনা প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি। দীর্ঘদিন পর রাজনীতির মঞ্চে লবীকে দেখা যাওয়ায় দলের নেতাকর্মীর মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

আলী আসগার লবী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলায় জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা রয়েছে। ওই সভায় যোগদান করব।’ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা– জানতে চাইলে তিনি বলেন, এখনও তো কিছু জানি না। দলের কর্মী, দল যদি বলে, তাহলে করব। না বললে করব না।

বিএনপি নেতাকর্মী জানান, এর আগে গত বছর ২৪ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খুলনা পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে লবীর আর্থিক সহযোগিতা ছিল। টুর্নামেন্ট ঘিরে স্টেডিয়াম এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে তাঁর ছবি সংবলিত প্ল্যাকার্ড টানানো হয়। এ ছাড়া তিনি নিজে ওই দিন ঢাকা থেকে এসে জেলা স্টেডিয়ামে যান। ওই দিন থেকে শুরু হয় আলোচনা।

লবীর অনুসারীরা জানান, তিনি আবারও খুলনা বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। দল যদি আগামী নির্বাচনে তাঁকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নির্বাচন করতে আগ্রহী। এ জন্য তিনি তৎপরতা চালাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের দিকে আলী আসগার লবী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ওই বছর ১ অক্টোবরের সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুলনা-২ আসন থেকে নির্বাচিত হন। এর পর তাঁর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে লবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

২০০৫ সালে দলের কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে তাঁকে আহ্বায়ক করে।
২০০১ সালের সংসদ নির্বাচনের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত আলী আসগার লবীর নগরীর বড় মির্জাপুর এলাকার বাড়িটি সরগরম থাকত।

সরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় থাকত সেখানে। ওই সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিও হন। দেশে জরুরি অবস্থা জারি হলে ২০০৭ সালে ভাগ্য বিপর্যয় ঘটে এই নেতার। ওই বছর ৬ ফেব্রুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে তাঁকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে।

তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়। তাঁর সব ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর অনেক সম্পদ এবং কয়েকটি গাড়ি জব্দ করে তৎকালীন সরকার। ২০০৭ সালের জুলাইয়ে একটি মামলায় আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন।
২০০৯ সালের প্রথম দিকে জামিনে বের হন লবী।

সার্বিক বিষয় নিয়ে আলী আসগার লবী বলেন, আমি সব সময়ই দলের নেতাকর্মীদের খোঁজ খবর নেই। সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে। বৃহস্পতিবারের সভায় অংশ নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সেখানে অংশ নিয়েছি এর বেশিকিছু না।

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও তো আমি কিছু জানি না। দলের কর্মী, দল যদি বলে তাহলে করবো। না বললে করবো না। কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। দল মনোনয়ন দিলে তো নিশ্চয়ই নির্বাচন করবো, যেখান থেকে দেবে সেখান থেকেই করবো।

এর পর থেকে বেশির ভাগ সময় তিনি দেশের বাইরে এবং ঢাকায় ছিলেন। মাঝে মাঝে খুলনায় এলেও দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নেননি।

 

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।