1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি চলছ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি চলছ

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৫০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার (৩১ মে) সকালে লালদিঘিরপাড়ে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে এবং ওলামা দলের সৌজন্যে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সকল কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

পরে তারা বিভক্ত হয়ে শহর ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে খাবার বিতরণসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।অনিন্দ্য ইসলাম অমিত শহরের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

 

এরপর তিনি খড়কি, বেজপাড়া সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন। অপরদিকে অধ্যাপক নার্গিস বেগম ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও খাবার বিতরণে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনিও অন্যান্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে যোগ দেন।

এসব কর্মসূচি এখনো চলমান রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “জিয়াউর রহমান বাঙালি জাতির আদর্শ ও চেতনায় ভাস্বর এক মহানায়ক। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়ার স্মৃতি মানুষের হৃদয়ে জড়িয়ে থাকবে।যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী জনতা তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে এসব কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা অ্যাড. মো. ইসহাক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

উল্লেখ্য,শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দোয়ার আয়োজন করেছেএদিকে শহরের বাইরে ফতেপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।