1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীতে চার ছিনতাইকারী গ্রেফতার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নগরীতে চার ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা মহানগরীতে দস্যুতার ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি ট্যাব, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মে হরিণটানা থানায় দস্যুতার একটি মামলা রুজু হলে থানা পুলিশের একটি চৌকস টিম তদন্তে নামে।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। ২৮ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশের একটি আভিযানিক দল যশোর জেলার কোতোয়ালি থানাধীন বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- হরিণটানা থানাধীন ইসলাম নগর ময়ূরব্রিজ কাদেরের কালভার্ট সংলগ্ন এলাকার নিজাম উদ্দিন @ স্বপন সরকারের ছেলে দেলোয়ার সরকার (২৯), মোড়েলগঞ্জ থানাধীন কেনাভাঙ্গা এলাকার মো. শাহিন খলিফার ছেলে রিয়াদ খলিফা (২২) এবং সোনাডাঙ্গা মডেল থানাধীন আইডিয়াল কলেজ রোডের মৃত মাগরেব গাজীর ছেলে সাইফুল গাজী (৩২)।

গ্রেফতারকৃত দেলোয়ার সরকারের কাছ থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি চাপাতি, একটি স্যামসাং মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ মে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বটতলী বাজার এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে ৩০ মে বিকেলে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মামলার আরও এক আসামিকে। তেরখাদা থানাধীন বারাসাত এলাকার গোলাম মোস্তফা শেখের ছেলে, বর্তমানে হরিণটানা থানাধীন খানজাহান নগর এলাকার বাসিন্দা তুষার শেখ (২০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী।

তারা খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও দস্যুতা সংঘটিত করে এবং পরে আত্মগোপনে চলে যেত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।